এক্সপ্লোর

Science News: কাল রাতের আকাশে Blood Moon, পূর্ণিমার চাঁদে লাগবে গ্রহণ, দেখা মিলবে শনি ও নেপচুনের

Total Lunar Eclipse: চলতি সেপ্টেম্বর মাসকে ‘গ্রহণের মাস’ বললেও অত্যূক্তি হয় না।

নয়াদিল্লি: উৎসবের মরশুমে বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী। ৭-৮ সেপ্টেম্বর রাতে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে যেমন, তেমনই রাতের আকাশে দৃশ্যমান হবে শনিও। বলয় সহকারে একেবারে পূর্ণরূপে মানুষের চোখে ধরা দেবে সেটি। সাধারণ টেলিস্কোপের সাহায্য়েই দেখা যাবে শনিকে। শুধু তাই নয়, আকাশ পরিষ্কার থাকলে হালকা নীল রংয়ের একটি বিন্দুও দেখতে পাবেন, যা সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ, নেপচুন। (Total Lunar Eclipse)

চলতি সেপ্টেম্বর মাসকে ‘গ্রহণের মাস’ বললেও অত্যূক্তি হয় না। কারণ চন্দ্রগ্রহণই নয় শুধুমাত্র, এমাসে সূর্যগ্রহণও রয়েছে। তবে আপাতত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ঘিরে উৎসাহ তুঙ্গে। রবি-সোমের রাতে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এটি অন্যতম দীর্ঘ চন্দ্রগ্রহণও হতে চলেছে, যা মোট ৮২ মিনিট স্থায়ী হবে। তবে আমেরিকার মতো দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না। পূর্ব গোলার্ধের লোকজনই শুধু দেখতে পাবেন। (Science News)

চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহ হতে চলেছে এটি। সবচেয়ে জনবহুল, পূর্ব গোলার্ধের আকাশে যেহেতু এই গ্রহণ ঘটবে, ফলে প্রায় ৬০০ কোটি মানুষ সেটি চাক্ষুষ করতে পারবেন। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্য এবং চাঁদের মাঝে অবস্থান করবে পৃথিবী। ফলে পৃথিবীর ছায়া সরাসরি চন্দ্রপৃষ্ঠের উপর পড়বে, যার দরুণ রুপোলি রং রক্তাভ বর্ণে পরিণত হবে এবং রাতের আকাশে রক্তাভ চাঁদ দেখতে পাবেন পৃথিবীবাসী। পূর্ণিমার চাঁদে গ্রহণ সচরাচর লাগে না। বছরে মাত্র দু’-তিনবারই ঘটে, যা পৃথিবীর মাত্র অর্ধেক জনসংখ্যারই চোখে পড়ে।

রক্তাভ বর্ণের এই চাঁদকে ইংরেজিতে ‘Blood Moon’ও বলা হয়। এক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যে সূর্যালোক এগোবে, তার তরঙ্গ বেঁকে যাবে এবং বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়বে। নীল রংয়ের পরিবর্তে লাল তরঙ্গদৈর্ঘ্যই ঊজ্জ্বল হয়ে ধরা দেবে চোখে। পৃথিবীর বায়ুমণ্ডল যেমন থাকবে, সেই নিরিখে এই রং কমলা বা ইঁটের মতো লালও মনে হতে পারে। এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আফ্রিকা থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভাল ভাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাবে এশিয়ার দেশগুলি এবং অস্ট্রেলিয়া। ইউরোপ এবং আফ্রিকা থেকে সূর্যাস্তের পর দেখা যাবে। ভারতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রবিবার রাত ১১টা বেজে ১ মিনিট থেকে ১২টা বেজে ২৩ মিনিট পর্যন্ত। ২.২৫ নাগাদ শেষ হবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের চশমার দরকার নেই। শুধু আকাশ অন্ধকার এবং পরিষ্কার থাকলেই হল। ভাল স্মার্টফোন এবং ক্যামেরায় ছবিও তোলা যাবে। বাইনোকুলার, ছোট টেলিস্কোপও ব্যবহার করতে পারেন। চাঁদের বুকের গহ্বর, পাহাড়-পর্বতগুলিকে দেখা যাবে সেক্ষেত্রে। শুধু তাই নয়, এই দীর্ঘ ৮২ মিনিট সময়কালে চাঁদের গা ঘেঁষে ঊজ্জ্বল হলুদ একটি বিন্দু দেখতে পাওয়া যাবে, যা আসলে শনি। টেলিস্কোপের সাহায্য়ে তার বলয়ও দেখা যাবে। পাশাপাশি, হালকা নীল ও সবুজ মেশানো বিন্দু দেখতে পেলে বুঝবেন সেটি নেপচুন। এর পর ২১ সেপ্টেম্বর আবার আংশিক সূর্যগ্রহণও রয়েছে।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget