এক্সপ্লোর

Science News: মাটি পাথুরে, রয়েছে বায়ুমণ্ডলও! সৌরজগতের বাইরের গ্রহ TRAPPIST-1e প্রাণধারণের উপযুক্ত হতে পারে

TRAPPIST-1e Exoplanet: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্য়ে গবেষণা চালিয়ে Trappist-1e এবং তার পরিবেশ সম্পর্কে নয়া তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: পৃথিবীতে প্রাণসৃষ্টির অন্যতম কারণ বায়ুমণ্ডল। সৌরজগতের বাইরে অবস্থিত একটি গ্রহেও এবার বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে বলে মিলল প্রমাণ। পৃথিবী থেকে ৪১ আলোকবর্ষ দূরে অবস্থিত, সৌরজতের বাইরের ওই গ্রহ বা Exoplanet-টিকে Trappist-1e বলে শনাক্ত করা গিয়েছে। একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে Trappist-1e. ওই নক্ষত্র থেকে তার যে দূরত্ব, তা-ও প্রাণধারণের উপযোগী। Trappist-1e-এর মাটি পাথুরে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তরল অবস্থায় জলও থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা, যা কি না বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। (TRAPPIST-1e Exoplanet)

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্য়ে গবেষণা চালিয়ে Trappist-1e এবং তার পরিবেশ সম্পর্কে নয়া তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা। Astrophysical Journal Letters-এ নতুন গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। প্রাণধারণের উপযোগী বলে সেই গ্রহগুলিকেই ধরা হয়, নক্ষত্র থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত যেগুলি। Trappist-1e তার নক্ষত্র থেকে যে দূরত্বে অবস্থিত, তাতে তার তাপমাত্রা খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। আয়তনও পৃথিবীর মতোই। ফলে সৌরজগতের বাইরের গ্রহটিকে ঘিরে প্রত্যাশা বাড়ছে। (Science News)

সৌরজগতের বাইরে অবস্থিত কোনও Exoplanet-এ জল পাওয়া গেলেও, সেখানে প্রাণসৃষ্টির জন্য বায়ুমণ্ডলের উপস্থিতি অত্যন্ত জরু। সেই বায়ুমণ্ডলকে ‘গ্রিনহাউস এফেক্ট’ সম্পন্নও হতে হবে, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের বলয়ে ঢাকা থাকে পৃথিবী এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। পাশাপাশি, জল মহাকাশে উবেও না যায়। Trappist-1e একটি লাল রংয়ের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যার নাম Trappist-1. ওই নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলা আরও ছয়টি Exoplanet-এর সন্ধান মিলেছে। সেগুলিও পাথুরে গ্রহ বলে জানা গিয়েছে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্য যে সব বামন নক্ষত্রের খোঁজ মিলেছে, সেগুলির তাপমাত্রা সূর্যের চেয়ে অনেক কম। সূর্যের তাপমাত্রা যেখানে ৫৬০০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ওই নক্ষত্রগুলির তাপমাত্রা ২৫০০ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত আবিষ্কৃত Exoplanet গুলির অধিকাংশই এমন লাল বামন গ্রহকে প্রদক্ষিণ করে। সূর্যের সমান ক্ষমতাসম্পন্ন নক্ষত্রগুলিকে ঘিরে গ্রহ নেই এমন নয়, বরং এই ধরনের কম শক্তিশালী নক্ষত্রগুলিকে সৌরজগতের কাছাকাছি অবস্থানে খুঁজে পেতে সুবিধা হয়। নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে কম সময়ও নেয় তারা। ফলে তাদের উপর নজরদারি চালানো সহজ।

আমাদের ছায়াপথেও এমন পাথুরে গ্রহ রয়েছে বেশ কিছু। ২০১০ সালে Kepler এবং Tess টেলিস্কোপ তেমন পাথুরে গ্রহের সন্ধান পায়। 

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget