এক্সপ্লোর

Russia Tsunami Alert: এক ঘণ্টায় পাঁচবার তীব্র ভূমিকম্প, সুনামি সতর্কতা রাশিয়ায়, প্রশান্ত মহাসাগরের নীচেই বিপদ?

Earthquake in Russia: রবিবার পর পর ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া।

মস্কো: পর পর পাঁচ বার ভূমিকম্প। তাও মাত্র এক ঘণ্টার মধ্যে। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। পরিস্থিতি এতটাই গুরুতর যে সুনামি সতর্কতা জারি হল সেদেশে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪ ।  প্রশান্ত মহাসাগরের নীচে এই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। Pacific Tsunami Warning Center জানিয়েছে, পর পর যতগুলি কম্পন অনুভূত হয়, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের তীব্রতাই ছিল ৭.৪। United States Geological Survey জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়া। (Russia Tsunami Alert)

রবিবার পর পর ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়া। এক ঘণ্টার মধ্যে এতবার মাটি কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে। জানা গিয়েছে, রাশিয়ার কামচাটকা অঞ্চলেস পেত্রোপাভলভস্কি-কামচাটস্কি-র ১৪০ কিলোমিটার পূর্বে পর পর কেঁপে ওঠে মাটি। কোনওটির তীব্রতা ছিল ৬.৭, কোনওটির আবার ৭। সবচেয়ে বেশি তীব্র কম্পনটির তীব্রতা ছিল ৭.৪। ওই এলাকায় প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষের বসবাস। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত। হতাহতের খবরও সামনে আসেনি। তবে আতঙ্ক ছড়িয়েছে।(Earthquake in Russia)

United States Geological Survey জানিয়েছে, ৩২ মিনিটের মধ্যে একই জায়গা পর পর কেঁপে ওঠে। পূর্ব উপকূলে তাই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মাটির ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। পর পর পাঁচ বারই তীব্র কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল যথাক্রমে ৬.৬, ৬.৭, ৭.৪, ৬.৭ এবং ৭। কম্পনের মাত্রা ৭.৪ হওয়াতেই উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

পেত্রোপাভলভস্কি-কামচাটস্কি রাশিয়ার কামচাটকার অংশ। প্রশান্ত মহাসাগরের দিকে মুখ করে অবস্থিত ওই শহর, জাপানের উত্তর-পূর্ব এবং আমেরিকার আলাস্কার পশ্চিমে। কামচাটকা এমনিতেই ভূমিকম্পপ্রবণ। কারণ ওই শহর প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকা টেকটোনিক পাতের সংযোগস্থলে অবস্থিত। ১৯৯০ সাল থেকে একাধিক বার সেখানে ভূমিকম্প হয়েছে, যার তীব্রতা ৮.৩-ও হয়েছে কখনও কখনও।

১৯৫২ সালের ৪ নভেম্বর কামচাটকা তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৯.১। সেই ভূমিকম্পের জেরে হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি হয়েছিল। ঢেউয়ের উচ্চতা ৩০ ফুট পর্যন্ত হতে পারে বলে জানানো হয়। সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, প্রাণহানি ঘটেনি। এদিনও ভূমিকম্পের পর হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি হয়। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget