এক্সপ্লোর

US Space Force: মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনে নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?

Weapons in Space: এই প্রথম মহাকাশে নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তোলার  কথা স্বীকার করল তারা।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মেনেই নিল আমেরিকা। এই প্রথম মহাকাশে নিজেদের সামরিক সক্ষমতা গড়ে তোলার  কথা স্বীকার করল তারা। কিন্তু মহাকাশে অস্ত্রশস্ত্র মজুতের প্রয়োজন পড়ল কেন? আমেরিকার স্পেস ফোর্স বা মহাকাশ বাহিনীর এক মুখপাত্রের দাবি, শত্রুপক্ষের মোকাবিলা করতেই মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে মহাকাশে কী ধরনের অস্ত্রশস্ত্র মজুত রেখেছে তারা, তা খোলসা করেনি আমেরিকা। (Weapons in Space)

আমেরিকা, রাশিয়া এবং চিনের মতো দেশগুলি পৃথিবীর বাইরে মহাকাশেও যুদ্ধ পরিকাঠামো গড়ে তুলছে বলে জল্পনা বহু বছর ধরেই। এমনকি মহাকাশে পরমাণু বোমা পাঠানোর দাবিও সামনে এসেছে। এতদিন কোনও দেশের তরফেই সেই খবরে সিলমোহর দেওয়া হয়নি। এই প্রথম আমেরিকা মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত রাখার কথা মেনে নিল। US Space Force-এর মুখপাত্র সোমবার বলেন, “মহাকাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, শত্রুপক্ষকে ঠেকানোর মতো অস্ত্রশস্ত্র মোতায়েন রয়েছে কক্ষপথে।” (US Space Force)

আরও পড়ুন: বিশুদ্ধ পানীয় জল সাংবিধানিক অধিকার নয়, বলল আমেরিকার আদালত

মহাকাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ বলতে কী বোঝানো হচ্ছে, তারও ব্যাখ্যা পেশ করেছে আমেরিকা। তাদের দাবি, আক্রমণাত্মক এবং আত্মরক্ষা, এক্ষেত্রে দু’টি উদ্দেশ্যই প্রযোজ্য। আর আমেরিকার এই ঘোষণাতেই অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মহাকাশে আধিপত্য বিস্তারের লড়াইয়ের নেপথ্য়ে রয়েছে আমেরিকার সঙ্গে চিন ও রাশিয়ার সংঘাত। পৃথিবীর বাইরেও চিন এবং রাশিয়াকে নিজেদের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে আমেরিকা। 

আমেরিকার মহাকাশ বাহিনীর দাবি, শুধুমাত্র পৃথিবীতেই সামরিক শক্তির আধুনিকীকরণ ঘটাচ্ছে না চিন। মহাকাশ প্রতিরক্ষাও তাদের রণকৌশলের মধ্যে পড়ে। অন্য দিকে, রাশিয়াও মহাকাশকে যুদ্ধক্ষেত্র হিসেবেই দেখে। তারা বিশ্বাস করে যে, আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে নির্ণায়ক হয়ে উঠবে মহাকাশ। তাই সেখানে আধিপত্য বিস্তারে তৎপর দুই দেশই। যদিও চিন এবং রাশিয়া মহাকাশে অস্ত্রশস্ত্র মজুত করেছে বলে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকার ঘোষণার পর এখনও পর্যন্ত কিছু জানায়নি তারা। 

আরও পড়ুন: ২২ বছর আগে জমিয়ে রাখা ভ্রূণ থেকে জন্ম নিল ফুটফুটে শিশু, IVF-এর দুনিয়ায় নতুন মাইলফলক

তবে মহাকাশের এই সামরিকীকরণ নতুন কোনও ঘটনা নয়। ১৯৫৭ সালে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন 'স্পুটনিক' উৎক্ষেপণ করার পর থেকেই, কৃত্রিম উপগ্রহগুলিকে অস্ত্রশস্ত্র হিসেবে ব্য়বহার করা এবং পৃথিবীর বাইরে শত্রুপক্ষের উপর আঘাত হানার উপায় বের করতে গবেষণা শুরু হয়। মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঝুঁকি বাড়তে থাকে ক্রমশ। সেই পরিস্থিতিতে ১৯৬৭ সালে মহাকাশ অস্ত্রচুক্তি স্বাক্ষরিত হয়, যাতে মহাকাশে বিধ্বংসী অস্ত্রশস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয় মহাকাশে সামরিক ঘাঁটি, পরিকাঠামো স্থাপন, সামরিক মহড়াও। চাঁদ বা অন্য কোথাও এমন কিছু করা যাবে না বলে ঠিক হয়েছিল সেই সময়। তবে পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মোতায়েন নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি ওই চুক্তিতে। কক্ষপথেই অস্ত্রশস্ত্র মজুত রাখার কথা জানিয়েছে আমেরিকা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget