এক্সপ্লোর

Parade of Planets: রাতের আকাশে মহাসমারোহ, খালি চোখেই দেখা যাবে চার গ্রহকে, এই জানুয়ারিতেই

Science News: আগামী কয়েক সপ্তাহ এই অভূতপূর্ব মহাজাগতিক মুহূর্ত স্থায়ী হবে।

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই ঝলমলে হয়ে উঠবে রাতের আকাশ। বিজ্ঞানপ্রেমী মানুষের জন্য অন্তত শুভ সময় হতে চলেছে জানুয়ারি মাস। কারণ চলতি মাসে রাতের আকাশে ধরা স্পষ্ট রূপে ফুটে উঠবে শুক্রগ্রহ, শনি, বৃহস্পতি এবং মঙ্গলগ্রহ।  অভূতপূর্ব এই মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। (Parade of Planets)

আগামী কয়েক সপ্তাহ এই অভূতপূর্ব মহাজাগতিক মুহূর্ত স্থায়ী হবে। সূর্যাস্তের কিছু সময় পর থেকেই রাতের আকাশে দেখা যাবে শুক্রগ্রহ, মঙ্গলগ্রহ, শনি এবং বৃহস্পতিকে। একদম স্পষ্ট দেখা যাবে চার গ্রহকে। রাতের আকাশের শোভাবর্ধন করবে তারা। (Science News)

গুরুত্বপূর্ণ বিষয় হল, রাতের আকাশে শুক্র এবং শনি একেবারে কাছাকাছি অবস্থান করবে। আপাতদৃষ্টিতে তাদের মধ্যে কয়েক আঙুলের ব্যবধানই থাকবে। ১৭ এবং ১৮ জানুয়ারি সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে সৌরজগতের এই দুই গ্রহ। সেই অবস্থায় তাদের দেখতে পাওয়ার অপেক্ষায় বিজ্ঞানপ্রেমী মানুষজন। ২১ জানুয়ারি সন্ধেয় সবচেয়ে ভাল ভাবে দেখা যেতে পারে চার গ্রহকে।

এমনিতে ডিসেম্বরের আগাগোড়া রাতের আকাশে উজ্জ্বল হয়ে ধরা দেয় মঙ্গলগ্রহ। আগামী ১৫-১৬ জানুয়ারি আরও উজ্জ্বল হয়ে ধরা দেবে সে।  ঔজ্জ্বল্যের মাত্রা হবে -১.৪। ফলে খালি চোখেও এবার রাতের আকাশে দেখা যাবে লালগ্রহকে। সূর্যাস্তের সময় পূর্ব আকাশে উদিত হবে মঙ্গল। আবার সূর্যোদয়ের সময় অস্ত যাবে পশ্চিমের আকাশে। 

মঙ্গলের পাশাপাশি, রাতের আকাশে একেবারে মাথার উপর থাকবে বৃহস্পতি। শুক্রগ্রহ এবং শনিকে দেখা যাবে দক্ষিণ-পশ্চিমে। একসঙ্গে এতগুলি গ্রহকে দেখতে পাওয়ার এমন সুযোগ সচরাচর পাওয়া যায় না। রাতের আকাশে ইউরেনাস এবং নেপচুনও রয়েছে, কিন্তু তাদের খালিচোখে দেখা যায় না। রাতের আকাশে একসঙ্গে গ্রহদের আবির্ভাব ঘিরে বরাবরই উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে এই বিশেষ মুহূর্তকে 'গ্রহদের সমারোহ' বলেও উল্লেখ করেন। 

তবে মোটেই পৃথিবীবাসীর জন্য একত্রিত হচ্ছে না এই চার গ্রহ। সৌরজগতে নির্দিষ্ট কক্ষপথ ধরেই এগিয়ে চলেছে তারা। সূর্যের অবস্থানের জন্যই এক সরল রেখায় চলে আসছে গ্রহগুলি। সূর্যের থেকে তাদের অবস্থানের নিরিখেই এমন দৃশ্য দেখা সম্ভব হবে। এর পর, মার্চ মাসে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, শনির সঙ্গে বুধকেও দেখা যাবে রাতের আকাশে। মার্চের প্রথম সপ্তাহেই এমনটা সম্ভব হবে। সবচেয়ে ভালভাবে ৮ মার্চ দেখা যাবে ওই গ্রহদের।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget