এক্সপ্লোর

Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য

'সাইক্লোনিক সার্কুলেশন' বা ঘূর্ণাবর্ত এবং 'সাইক্লোন' বা ঘূর্ণিঝড়—এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে

কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় বর্তমানে একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত (Upper Air Cyclonic Circulation) সক্রিয় রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, অনুকূল পরিস্থিতি থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ৩ জুলাই নাগাদ এটি নিম্নচাপ এলাকায় (Low Pressure Area) পরিণত হতে পারে।

এই খবর প্রকাশ্যে আসতেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে—তাহলে কি ঘূর্ণিঝড় আসছে? উত্তর দিয়েছেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

উত্তর  হল, একেবারেই তা নয়। আসলে 'সাইক্লোনিক সার্কুলেশন' বা ঘূর্ণাবর্ত এবং 'সাইক্লোন' বা ঘূর্ণিঝড়—এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। ঘূর্ণাবর্ত হল বায়ুমণ্ডলের উপরের স্তরে তৈরি হওয়া একটি ঘূর্ণনশীল বায়ুপ্রবাহ, যা অনেক সময় আবহাওয়ার পরিবর্তনের সূচনা করে। তবে প্রতিটি ঘূর্ণাবর্ত যে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমন কোনও নিয়ম নেই। অনেক ক্ষেত্রেই এই ধরনের ব্যবস্থা দুর্বল হয়ে মিলিয়ে যায়।

অনুকূল পরিবেশ, পর্যাপ্ত জলীয় বাষ্প এবং বায়ুর সমর্থন পেলে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপ, তারপর সুস্পষ্ট নিম্নচাপ, ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এই ধাপগুলির মধ্যে মূল পার্থক্য নির্ধারণ করা হয় বাতাসের গতিবেগ এবং বায়ুচাপের পরিবর্তনের ভিত্তিতে। বাতাসের গতি যত বাড়ে এবং কেন্দ্রীয় বায়ুচাপ যত কমে, আবহাওয়া ব্যবস্থাটি তত শক্তিশালী হয়।

ঘূর্ণাবর্তের সময় কোথাও আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও স্বল্প সময়ের বজ্রবৃষ্টি বা দমকা হাওয়া দেখা দিতে পারে। কিন্তু নিম্নচাপ ও তার পরবর্তী ধাপগুলিতে মেঘের বিস্তার, বৃষ্টির পরিমাণ এবং বাতাসের বেগ ধীরে ধীরে বাড়তে থাকে।

তাই শুধুমাত্র 'ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে' শুনেই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি বর্ষাকালে একটি স্বাভাবিক আবহাওয়াগত প্রক্রিয়া। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর। পরবর্তী কয়েক দিনে এই ব্যবস্থা কতটা শক্তি সঞ্চয় করে, তার উপরই নির্ভর করবে ভবিষ্যতের আবহাওয়ার চিত্র। 


বর্ষাকালে ঘূর্ণাবর্ত তৈরি হলেও সব ক্ষেত্রে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় না। কারণ, এই সময় অধিকাংশ ঘূর্ণাবর্তই উপকূলের খুব কাছাকাছি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। ফলে সমুদ্রের উপর দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ পায় না। সমুদ্র থেকে পর্যাপ্ত শক্তি ও জলীয় বাষ্প সংগ্রহের আগেই এগুলি স্থলভাগের দিকে অগ্রসর হয়। তাই বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের আবহাওয়া ব্যবস্থা নিম্নচাপ হিসেবেই থেকে যায়। কিছু ক্ষেত্রে তা সুস্পষ্ট নিম্নচাপ, ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন-এ পরিণত হলেও উপকূলে আছড়ে পড়ার পর দ্রুত দুর্বল হয়ে যায়। ফলে বর্ষাকালে তৈরি হওয়া প্রতিটি ঘূর্ণাবর্ত যে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এমন ধারণা একেবারেই সঠিক নয়।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
GLP-1 Medicine: রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা
রোগা হওয়ার ওষুধ খাওয়ার পর আসছে অন্ধত্ব! বিতর্কের মাঝেই ওষুধ প্রস্তুতকারকদের নামে মামলা
Facial Data Monetisation: মুখ ভাড়া দিয়ে ১৫ লক্ষ টাকা আয়ের সুযোগ, দলে দলে নাম লেখাচ্ছেন মানুষজন, চিনে AI অর্থনীতির সূচনা?
মুখ ভাড়া দিয়ে ১৫ লক্ষ টাকা আয়ের সুযোগ, দলে দলে নাম লেখাচ্ছেন মানুষজন, চিনে AI অর্থনীতির সূচনা?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget