এক্সপ্লোর

boAt Soundbars: পুজোর আগে বাড়িতে আনতে চান 'সাউন্ডবার', গ্যাজেট প্রেমীদের জন্য boAt দিল সুখবর, কী কী কেনা যাবে ?

boAt Soundbars: সম্প্রতি boAt সংস্থা তাদের Aavante সিরিজ বের করেছে, যেখানে রয়েছে ৬টি উৎকৃষ্ট মানের, ভিন্ন দামের সাউন্ডবার। দেখে নেওয়া যাক কোন ৬টি মডেল সবচেয়ে জনপ্রিয় এবং কী কী ফিচার রয়েছে সেখানে। 

boAt Soundbars: যুগের সঙ্গে মানুষ যেমন স্মার্ট টেলিভিশনের সঙ্গে পরিচিত হয়েছেন। তেমনই টেলিভিশনের পাশাপাশি আজকাল গ্যাজেট প্রেমীরা তাঁদের পছন্দের তালিকায় ভাল গুণমানের সাউন্ডবারও রাখেন। একটা সাউন্ডবার কেনার আগে ইউজাররা অনেক ফিচারের দিকে নজর রাখেন। শুধুমাত্র টেলিভিশন সেট থেকে ভাল আওয়াজ পাওয়াই কিন্তু সাউন্ডবার কেনার একমাত্র লক্ষ্য নয়। এর পাশাপাশি চ্যানেলের কনফিগারেশন, কানেক্টিভিটি, bass রেসপন্স, সারাউন্ডিং সাউন্ড সাপোর্ট এবং আদৌ ওই সাউন্ডবার আপনার ঘরের জন্য উপযুক্ত কিনা - এইসব দিক খতিয়ে দেখে তাপর সাউন্ডবার কেনা উচিত। 

সম্প্রতি boAt সংস্থা তাদের Aavante সিরিজ বের করেছে, যেখানে রয়েছে ৬টি উৎকৃষ্ট মানের, ভিন্ন দামের সাউন্ডবার। দেখে নেওয়া যাক কোন ৬টি মডেল সবচেয়ে জনপ্রিয় হয়েছে এবং কী কী ফিচার রয়েছে সেখানে। 

boAt Aavante Bar Prime B500 

এই সাউন্ডবারের দাম ১০,৯৯৯ টাকা। অ্যামাজন থেকে কেনা যাবে এই ডিভাইস। এখানে ৫.১ চ্যানেলের কনফিগারেশন রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি wired subwoofer এবং দু'টি wired rear satellites ।  এর পাশাপাশি এই সাউন্ডবারের সাহায্যে ৫০০ ওয়াটের boAt Signature Sound ফিচারের সাপোর্ট পাবেন ইউজাররা। এই সাউন্ডবারে Bluetooth 5.4, HDMI ARC, USB, AUX এবং অপটিকাল কানেক্টিভিটি পাওয়া যাবে। তার ফলে টেলিভিশন হোক বা অন্যান্য ডিভাইস, একাধিকভাবে কানেক্ট করার সুযোগ থাকছে। সিনেমা, খবর, গানের EQ মোড - এইসবই যুক্ত থাকছে বোটের এই সাউন্ডবারে। তার ফলে যে ধরনের কনটেন্ট আপনি চালাবেন, সেই অনুসারে সাউন্ডবার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। একটি ফুল ফাংশন মাস্টার রিমোটও থাকছে এই সাউন্ডবারের সঙ্গে। 

boAt Aavante Prime 5000D 

এই সাউন্ডবারের দাম ১১,৯৯৯ টাকা। কেনা যাবে সংস্থার ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে। এই সাউন্ডবার থেকে 500W RMS আউটপুট এবং Dolby Audio সাপোর্ট পাওয়া যাবে। ৫.১ চ্যানেল কনফিগারেশন এই ডিভাইসেও পাবেন। তার সঙ্গে সিনেমা, টিভি এবং গেমিংয়ের জন্য চারপাশে যাতে ভাল শব্দ তৈরি করা যায়, সেই জন্য রয়েছে একটি wired subwoofer, সঙ্গে দুটো wired rear স্পিকার। কানেক্টিভিটি অপশন হিসেবে এখানে রয়েছে AUX, USB, optical and HDMI eARC, Bluetooth 5.3 সাপোর্ট। এছাড়াও রয়েছে Music, Movie, News EQ মোড। তার সঙ্গে রয়েছে মাস্টার রিমোট যার সাহায্যে ভলিউম, প্লেব্যাক এবং সাউন্ড সেটিংস কন্ট্রোল করা যাবে। এই সাউন্ডবার টিভি ক্যাবিনেট কিংবা দেওয়ালে লাগানো ভাল। 

boAt Aavante Bar Prime B450 

এই সাউন্ডবারের দাম ১১,৯৯৯ টাকা। কেনা যাবে অ্যামাজন এবং বোট সংস্থার ওয়েবসাইট থেকে। এখানে ইউজাররা পাবেন একটি 450W RMS আউটপুট এবং একটি ৫.২ চ্যানেল কনফিগারেশন। এছাড়াও এই সাউন্ডবারের সঙ্গে রয়েছে দুটো subwoofers এবং দুটো রেয়ার স্যাটেলাইট স্পিকার। বিশেষ ডিজাইন রয়েছে এই স্পিকারে, যার সাহায্যে চারপাশের সাউন্ড এফেক্ট দারুণ ভাবে উপভোগ করতে পারবেন ইউজাররা। কানেক্টিভিটি অপশন হিসেবে Bluetooth 5.4, HDMI ARC, optical, AUX and USB - সাপোর্ট রয়েছে এই সাউন্ডবারে। টেলিভিশন, ল্যাপটপ, গেমিং সিস্টেম-সহ একাধিক ডিভাইস এই সাউন্ডবারে যুক্ত করা যাবে। 

boAt Aavante Bar Prime DA600 

এই সাউন্ডবারের দাম ১৬,৯৯৯ টাকা। বোটের ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এই সাউন্ডবার কেনা যাবে। এই ডিভাইসে 600W- এর আউটপুট, Dolby Atmos সাপোর্ট এবং ৫.২ চ্যানেল অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে এই সাউন্ডবারে। এছাড়াও রয়েছে dual subwoofers এবং রেয়ার স্যাটেলাইট স্পিকার। subwoofer- এর সেটআপে দুটো ৫.২৫ ইঞ্চির ড্রাইভার রয়েছে। আর ২ ইঞ্চির ড্রাইভার রয়েছে বার- এর ক্ষেত্রে। ফ্রন্ট ফেসিং আর সেন্টার চ্যানেলের মধ্যে এগুলি ভাগ করা রয়েছে। রেয়ার স্যাটেলাইট স্পিকারে রয়েছে দুটো ২ ইঞ্চির ড্রাইভার। এখানেও রয়েছে Movie, News, Music EQ মোডের সাপোর্ট। কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এখানে রয়েছে Bluetooth 5.3, HDMI eARC, USB, AUX এবং অপটিকাল ফিচার। সাউন্ডবার এবং subwoofer যুক্ত রয়েছে তারের সাহায্যে। অন্যদিকে, রেয়ার স্যাটেলাইটও সাউন্ডবারের সঙ্গে যুক্ত রয়েছে তারের সাহায্যেই। 

boAt Aavante Bar Prime X 

এই সাউন্ডবারের দাম কিছুটা বেশি, ৩৯ হাজার ৯৯৯ টাকা। বোটের ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে এই সাউন্ডবার। দাম যেমন বেশি, তেমনই এই ডিভাইসে রয়েছে অত্যাধুনিক অনেক ফিচারের সাপোর্ট। ৭০০ ওয়াটের আউটের সঙ্গে এই সাউন্ডবারে ইউজাররা পাবেন ৭.১৪ চ্যানেল কনফিগারেশন এবং Dolby Atmos সাপোর্ট। এছাড়াও bass যাতে ভালভাবে অনুভূত হয়, তার জন্য রয়েছে একটি ওয়্যারলেস subwoofer । এই সাউন্ডবারের বিশেষ ফিচার হল detachable satellites, যেগুলি সম্পূর্ণভাবে ওয়্যারলেস। ৬০ শতাংশ ভলিউমে প্রায় ১২ ঘণ্টা চলবে এই সাউন্ডবার। আর non-Dolby Atmos কনটেন্টের ক্ষেত্রে ৬০ শতাংশ ভলিউমে ডিভাইস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা। এক্ষেত্রে HDMI কেবল দিয়ে সংযুক্ত থাকবে স্যাটেলাইট। 

boAt Aavante Bar Prime Thunder-D 

৬০০ ওয়াটের আউটপুট পাওয়া যাবে এই সাউন্ডবারে। এখানে রয়েছে একটি ৫.২ চ্যানেল সেটআপ। এই সাউন্ডবার কেনা যাবে অফলাইনে। Dolby Audio সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। wired subwoofers এবং দুটো wired রেয়ার স্যাটেলাইট রয়েছে এই সাউন্ডবারে। বিশেষ Equicore টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে এই সাউন্ডবারে। হাই, মিড, লো সব ধরনের সাউন্ডেই ব্যালেন্স করে আওয়াজ পাওয়া যাবে এই ফিচারের সাহায্যে। সূক্ষ্ম আওয়াজও ভালভাবে শোনা যাবে এই সাহায্যে। বোটের এই সাউন্ডবারের মূল আকর্ষণ হল এই বিশেষ প্রযুক্তির সাপোর্ট। এখানে ৫.২৫ ইঞ্চির দুটো subwoofer drivers এবং ১.৫ ইঞ্চির rear satellite drivers পাওয়া যাবে এই সাউন্ডবারে। অন্যদিকে, কানেক্টিভিটি অপশন হিসেবে ইউজাররা পাবেন, Bluetooth 5.3, HDMI ARC, USB, AUX এবং অপটিকাল সাপোর্ট। Movie, News এবং Music EQ মোড - সবই পাবেন এই ডিভাইসে। সঙ্গে থাকছে ফুল ফাংশন মাস্টার রিমোট, যার সাহায্যে পুরো ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে। স্লিক ডিজাইনের এই সাউন্ডবার আপনার ঘরে রাখতেই পারেন। 

(মনে রাখবেন : এটি একটি স্পনসরড বা বিজ্ঞাপন-ভিত্তিক আর্টিকেল। ABP Network Pvt. Ltd. অথবা ABP Live কোনওভাবেই এই প্রতিবেদনের বিষয়বস্তু অথবা এতে প্রকাশিত মতামতকে সমর্থন বা অনুমোদন করে না। এই ক্ষেত্রে পাঠকদের নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।)

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget