এক্সপ্লোর

১৯তম ন্যাশনাল কুং ফু উ সু চ্যাম্পিয়নশিপে অসামান্য সাফল্য পশ্চিম বাংলার

সারসংক্ষেপ: পাঞ্জাবে আয়োজিত ১৯তম ন্যাশনাল কুং ফু উ সু চ্যাম্পিয়নশিপে ১৪ টি গোল্ড, ৫ টি সিলভার এবং ১৮ টি ব্রোঞ্জ জিতে রাজ্য হিসাবে সারা ভারতে দ্বিতীয় স্থান অর্জন করে নিল বাংলা।

কলকাতা: গত ডিসেম্বর মাসে কুং ফু উসু এসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজন করেছিল জাতীয় পর্যায়ের ১৯ তম ন্যাশনাল কুং ফু উ সু চ্যাম্পিয়নশিপ। বাংলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল শাওলিন কুং ফু উসু এসোসিয়েশন এর চিফ টেকনিকাল ডাইরেক্টর শ্রী রূপম রায় এর নেতৃত্বে। দুদিন ধরে হাড্ডাহাড্ডি লড়াই চলে বিভিন্ন বিভাগে - লাঠি, তরোয়াল, কুস্তি, বক্সিং, নান চাকু ইত্যাদি। অবশেষে অন্যান্য বছরের সাফল্যকে ছাপিয়ে গিয়ে এবারে ওয়েস্ট বেঙ্গল শাওলিন কুং ফু উসু এসোসিয়েশন এর ছাত্র ছাত্রীরা ন্যাশনালে পশ্চিম বাংলার মুখ উজ্জ্বল করে অসাধারণ সাফল্য নিয়ে এল। ১৯ তম ন্যাশনাল কুং ফু উ সু চ্যাম্পিয়নশিপের সবকটি বিভাগ মিলিয়ে পশ্চিমবঙ্গের ঝুলিতে এবার মোট আসল ১৪ টি গোল্ড, ৫ টি সিলভার এবং ১৮ টি ব্রোঞ্জ। পদকপ্রাপ্তির বিচারে  রাজ্যগুলির মধ্যেও পশ্চিম বাংলার স্থান দ্বিতীয়। 

ওয়েস্ট বেঙ্গল শাওলিন কুং ফু উসু এসোসিয়েশন এর চিফ টেকনিকাল ডাইরেক্টর শ্রী রূপম রায় এ প্রসঙ্গে বলেন, "জাতীয় পর্যায়ে আমাদের রাজ্যের সাফল্য নতুন নয়, তবে যেভাবে এবছর আমাদের ছেলে মেয়েরা সমষ্টিগত ভাবে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, আমরা খুবই আশাবাদী যে আমাদের ছেলে মেয়েরা এবার আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য এনে বাংলার মুখ আরো উজ্জ্বল করবে।" ক্রিকেট বা ফুটবলের মতো জনপ্রিয় না হয়েও কুং ফু উসু তে এরকম সাফল্যের পিছনের কারণ জানতে চাইলে শ্রী রায় বলেন, "এটা ঠিক যে আমাদের রাজ্যে ক্রিকেট বা ফুটবল যতটা জনপ্রিয় ততটা হয়তো কুং ফু উসু নয়। বিশেষ করে আমাদের এই অসাধারণ সাফল্যের পিছনে যে সমস্ত প্রতিভাবান ছেলে মেয়েরা আছেন, তারা সবাই যে আর্থিক ভাবে সচ্ছল, সেরকম নয়। কিন্তু কঠোর অনুশীলন, দুর্লভ প্রতিভা, একাগ্রতা আর অসামান্য মানসিক জোরের উপর ভর করেই তারা ভারত জয় করেছে। আর এটাও আমাদের কাছে খুব গর্বের বিষয় যে ছেলেদের সাথে সাথে মেয়েদের সাফল্যের তালিকাটাও ক্রমশ দীর্ঘ হচ্ছে।"

কসবায় ছোট্ট ক্লাব থেকে রূপম রায় যে স্বপ্ন দেখেছিলেন, প্রায় হারিয়ে যাওয়া শাওলিন কুং ফু উসু কে বিশ্ব দরবারে নিয়ে যাবেন এই বাংলা থেকে, সেই স্বপ্নের প্রথম ধাপ অসামান্য সাফল্যের সাথে পেরনোর পর এখন তার মন্ত্র একটাই "মাইলস টু গো বিফোর আই স্লীপ"। 

নোট: এটি একটি ফিচারড আর্টিকল। এবিপি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড বা এবিপি লাইভ এই নিবন্ধ বা এ সম্পর্কে কোনও ধারণাকে অনুমোদন করে না বা সম্মতি দেয় না।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget