এক্সপ্লোর

ISL 2020: ব্রাইটের বিশ্বমানের গোল, ৪০ মিনিট ১০ জনে খেলেও গোয়ার বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

ISL 2020, SC East Bengal vs FC Goa: ৫৬ মিনিটে লালকার্ড দেখে বেরিয়ে যান এস সি ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্স।

ভাস্কো দা গামা: লিগ টেবলে তিন নম্বরে থাকা গোয়ার বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ ছিল না। গত ম্যাচে ওড়িশা এফ সি-র বিরুদ্ধে জয় এলেও, গোয়া তুলনায় অনেক শক্তিশালী দল। তার উপর এদিন এস সি ইস্টবেঙ্গলের স্কোয়াডেই ছিলেন না দলের অন্যতম ভরসা অ্যান্টনি পিলকিংটন। তা সত্ত্বেও অসাধারণ লড়াই করল ইস্টবেঙ্গল। ৫৬ মিনিটে লালকার্ড দেখে বেরিয়ে যান এস সি ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্স। ফলে দ্বিতীয়ার্ধের সংযোজিত ৬ মিনিট সহ ৪০ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। তারপরেও ড্র করেই মাঠ ছাড়লেন দেবজিৎ মজুমদার, রাজু গায়কোয়াড়রা। রক্ষণের ভুলে গোল হজম না করলে এবং সহজ সুযোগ নষ্ট না করলে জয়ও পেতে পারত ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের সেরা মুহূর্ত হয়ে থাকল লাল-হলুদের নতুন তারকা ব্রাইট এনোবাখারের গোলটি। এই ধরনের গোল ভারতীয় ফুটবলে খুব একটা দেখা যায় না। ব্রাইট মাঠে নামার পর থেকেই নিজের জাত চেনাচ্ছেন। তাঁকে যদি ধরে রাখতে পারে ইস্টবেঙ্গল, তাহলে ভবিষ্যতে অনেক সাফল্য পেতে পারে। আজ এস সি ইস্টবেঙ্গলের প্রথম একাদশে একাধিক বদল করেন কোচ রবি ফাওলার। প্রথম একাদশে রাখা হয়নি গত ম্যাচে ওড়িশা এফ সি-র বিরুদ্ধে দুর্দান্ত খেলা জ্যাকুয়েস ম্যাঘোমাকে। এদিন প্রথম থেকেই খেলার সুযোগ পান ব্রাইট , অ্যারন হলোয়ে, অঙ্কিত মুখোপাধ্যায়। দলে ফেরেন নারায়ণ দাস। প্রথম থেকেই দুর্দান্ত লড়াই শুরু হয়। গোয়ার আক্রমণই বেশি ছিল। দেবজিৎ এদিনও অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচান। প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও গোয়ার আক্রমণই বেশি থাকে। ইস্টবেঙ্গল পাল্টা লড়াই চালাচ্ছিল। এরই মধ্যে ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন ড্যানি ফক্স। তবে ১০ জনে হয়ে যাওয়ার পরেও লড়াই থামায়নি ইস্টবেঙ্গল। বরং ব্রাইটরা আরও ভাল খেলতে শুরু করেন। ৭৯ মিনিটে বিশ্বমানের গোল করেন ব্রাইট। ম্যাঘোমার কাছ থেকে বল পেয়ে গোয়ার তিন ডিফেন্ডার এবং তারপর গোলকিপারকে পাশ কাটিয়ে জালে বল জড়িয়ে দেন লাল-হলুদের নতুন তারকা। কিন্তু তাঁর এই গোলের পরেও রক্ষণের ভুলে গোল হজম করতে হয় ইস্টবেঙ্গলকে। ৮১ মিনিটেই গোল শোধ করে দেন গোয়ার দেবেন্দ্র মুরগাওকর। শেষদিকে আর কোনও গোল হয়নি। এদিন ড্র করার ফলে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৯ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গোয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget