এক্সপ্লোর

SS Hakim: প্রয়াত অলিম্পিয়ান ও প্রাক্তন ফুটবল কোচ সৈয়দ শাহিদ হাকিম

১৯৬০ সালের রোম অলিম্পিক্সে যে ভারতীয় দল অংশ নিয়েছিল, সেই দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ফিফার প্যানেলভূক্ত রেফারি হিসেবেও অনেক দিন কাজ করেছেন সৈয়দ শাহিদ হাকিম।

নয়াদিল্লি: প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও কোচ সৈয়দ শাহিদ হাকিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রবিবার কর্ণাটকের গুলবার্গার একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবার সূত্রে জানানো হয়েছে সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শাহিদ হাকিম। এরপর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শাহিদ হাকিমের স্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, 'সকাল ৮.৩০ এ প্রয়াত হয়েছেন প্রাক্তন এই ফুটবলার।' 

১৯৬০ সালের রোম অলিম্পিক্সে যে ভারতীয় দল অংশ নিয়েছিল, সেই দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবেও অনেক দিন কাজ করেছেন শাহিদ হাকিম। ১৯৮৮ সালে দোহায় আয়োজিত হওয়া এএফসি এশিয়ান কাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ১৯৮২ সালে এশিয়ান গেমস ভারতীয় ফুটবল দলের সহকারী কোচ ছিলেন। শাহিদ হাকিমের আত্মার শান্তি কামনায় এক বিবৃতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল পটেল বলেন, 'এটা সত্যিই খুব খারাপ খবর যে হাকিম সাব আর বেঁচে নেই আমাদের মধ্যে। ভারতীয় ফুটবলের স্বর্ণালী অধ্যায়ের সময় উনি খেলেছিলেন। ভারতীয় ফুটবলে তাঁর অবদান কখনওই ভোলার নয়।'

হায়দরাবাদের সিটি কলেজ ওল্ড বয়েজ স্কুলে খেলেছিলেন শাহিদ হাকিম। ১৯৬০ সালের সন্তোষ ট্রফির স্কোয়াডেও ছিলেন তিনি। ইন্ডিয়ান এয়ার ফোর্সের হয়েও খেলেছেন এই প্রাক্তন ফুটবলার। সর্বভারতীয় ফুটবল ফেডারশনের সাধারণ সচিব কুশল দাস বলেন, 'হাকিম সাহেব একজন কিংবদন্তি ফুটবলার ছিলেন। পরবর্তী অনেক প্রজন্মের জন্য তিনি একজন অনুপ্রেরণা। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।' 

প্রাক্তন এই ফুটবলার কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন। ১৯৯৮ সালে ডুরান্ড কাপে তাঁর কোচিংয়েই মাহিন্দ্রা চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া সালগাঁওকর এসসি, হিন্দুস্তান এফসি ও বেঙ্গল মুম্বই ক্লাবের কোচ ছিলেন। ২০১৭ সালে শাহিদ হাকিমকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হয়। ২০১৭ সালে ভারতের মাটিতে হওয়া অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের প্রোজেক্ট ডিরেক্টরের ভূমিকায় দেখা গিয়েছিল সৈয়দ শাহিদ হাকিমকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget