এক্সপ্লোর

শামি-উমেশের দাপটে ফলো অন ওয়েস্ট ইন্ডিজের, জয়ের গন্ধ পাচ্ছে ভারত

অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেই দাপট ভারতের। ব্যাটসম্যানদের পর বোলাররাও দুরন্ত পারফরম্যান্স করে ক্যারিবিয়ানদের কোণঠাসা করে দিয়েছেন। প্রথম ইনিংসে ভারতের ৫৬৬ রানের জবাবে মাত্র ২৪৩ রানেই শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।   ক্যারিবিয়ান পিচে বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের দুই পেসার মহম্মদ শামি ও উমেশ যাদব। তাঁরা দু জনেই চার উইকেট করে নিয়েছেন। জোড়া উইকেট নিয়েছেন অমিত মিশ্র। পাঁচটি ক্যাচ এবং একটি স্ট্যাম্পের সুবাদে দ্বিতীয়বার একটি টেস্ট ইনিংসে ৬টি শিকার করে সৈয়দ কিরমানি ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড স্পর্শ করলেন ঋদ্ধিমান সাহা।   ভারত ৩২৩ রানে এগিয়ে থাকায় বিপক্ষকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা তৃতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ২১ রান করেছে। ভারত এখনও ৩০২ রানে এগিয়ে। চতুর্থ দিনের পিচে রবিচন্দ্রন অশ্বিন, মিশ্ররা স্পিনের ভেলকি দেখাতে পারলে এবং শামি-উমেশরা প্রথম ইনিংসের মতো বল করতে পারলে এদিনই জয় পেতে পারে ভারতীয় দল।   শনিবার এক উইকেটে ৩১ রান নিয়ে খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার গ্রেগ ব্রেথওয়েট এবং নৈশপ্রহরী দেবেন্দ্র বিশু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি বিশু (১২)। অমিত মিশ্রর বলে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন তিনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ডোয়েন ব্র্যাভো (১১), মার্লন স্যামুয়েলস (১), জারমেইন ব্ল্যাকউডকে (০) ফিরিয়ে দেন শামি। বাকি কাজটা সেরে ফেলেন উমেশ ও মিশ্র।   ব্রেথওয়েট প্রায় পাঁচ ঘণ্টা লড়াই চালানোর পর ৭৪ রানে উমেশের বলে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন। ক্যারিবিয়ান উইকেটকিপার শেন ডাউরিচ (অপরাজিত ৫৭) এবং জেসন হোল্ডারও (৩৬) লড়াই করছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি।   দ্বিতীয় ইনিংসে ব্রেথওয়েট কিছু করতে পারেননি। তিনি মাত্র ২ রানে ইশান্ত শর্মার বলে এলবিডবলু হয়ে গিয়েছেন। দিনের শেষে ক্রিজে আছেন রাজেন্দ্র চন্দ্রিকা (৯) ও ব্র্যাভো (১০)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Spain Vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Argentina Vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget