এক্সপ্লোর

2022 Commonwealth Games: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ২২ গজে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

2022 Commonwealth Games: ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ২২ গজে দেখা মিলবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথেরও। কমনওয়েলথ গেমসে যে ক্রিকেট ফিরতে চলেছে, তার ঘোষণা হয়ে গিয়েছিল আগেই।

দুবাই: কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। শুধু তাইই নয়, ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ২২ গজে দেখা মিলবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথেরও। কমনওয়েলথ গেমসে যে ক্রিকেট ফিরতে চলেছে, তার ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার সূচিও প্রকাশিত হয়ে গেল। ২০২০ সালে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই  ফাইনালিস্ট ভারত বনাম অস্ট্রলিয়া (India vs Australia) ম্য়াচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ২৯ জুলাই হবে এই মেগা ম্য়াচ। কমনওয়েলথে লিগ তথা নক আউট পর্যায়ে অনুষ্ঠিত হবে মহিলাদের ক্রিকেট টুর্নামেন্ট। মোট ৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। তারা হল অস্ট্রেলিয়া, বার্বাডোজ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,পাকিস্তান ও শ্রীলঙ্কা।

কমনওয়েলথ গেমসের যে ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে সেখানে ভারত এ গ্রুপে রয়েছে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বার্বাডোজ। বি-গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার খেলে মূলপর্বে ওঠা শ্রীলঙ্কা। ৩১ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আগামী ৬ অগাস্ট টুর্নামেন্টের ২ টো সেমিফাইনাল ম্যাচ হবে। এছাড়া সোনা ও ব্রোঞ্জ পদকের জন্য ম্যাচ ২ টো হবে ৭ অগাস্ট।

 

এর আগে একবারই কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হয়েছিল। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে অবশ্য শুধু পুরুষদের ক্রিকেটই হয়েছিল। এবার বার্মিংহ্যামে মহিলাদের ক্রিকেট দেখা যেতে পারে। কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় খুশি আইসিসি। এক বিবৃতিতে আইসিসির তরফে আগে জানানো হয়েছিল, ''আইসিসি ও ইসিবি কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল। এবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদস্য দেশগুলি সম্মতি জানালেই বার্মিংহ্যাম গেমসে দেখা যাবে মহিলাদের ক্রিকেট। সারা বিশ্বের মেয়েদের ক্রিকেটের মাধ্যমে অনুপ্রাণিত ও ক্ষমতাশালী করার লক্ষ্যেই কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হয়েছে।'' এরপর আজ ঘোষণা হয়ে গেল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ক্রিকেট সূচিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget