এক্সপ্লোর

Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে রুপো জয় নীরজ চোপড়ার

Neeraj Chopra Wins Silver: হয়ত নিজের পারফরম্যান্সে একটু হতাশই হবেন তিনি। কারণ নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া ছিলেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী। যা সম্ভব হল না।

যুক্তরাষ্ট্র: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে রুপো জিতলেন পানিপথের তরুণ। চতুর্থ প্রয়াসে এদিনের সেরা থ্রোটি করেন নীজর। ৮৮.১৩ মিটার দূরত্বে থ্রো করে রুপো নিশ্চিত করেন নীরজ। তবে সোনা জয় হল না এবার। হয়ত নিজের পারফরম্যান্সে একটু হতাশই হবেন তিনি। কারণ নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া ছিলেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী। যা সম্ভব হল না। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জয় ভারতের।

এদিন শুরুটা যদিও খুব একটা ভাল হয়নি নীরজের। তিনি নিজের প্রথম থ্রোটি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ। তবে এদিন ২ বার ফাউল থ্রো করেছিলেন এই তরুণ। নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন পিটারস। চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন। এদিন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথম তিনটি থ্রোয়ের পরই ছিটকে যান তিনি। 

 

উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Championships) নেমে প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করেছিলেন নীরজ। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন নীরজ। ২০১৭-য় প্রথম বার নেমে তিনি খালি হাতে ফিরেছিলেন। ২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। সোনা হল না। কিন্তু রুপো জিতেই ফিরছেন নীরজ।

আরও পড়ুন: আজ জিতলেই সিরিজ দখলে ভারতের, কখন, কোথায় দেখবেন ইন্দো-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget