এক্সপ্লোর

IND vs ENG: দেবদত্ত, আকাশদীপের দুরন্ত পারফরম্যান্স, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চালকের আসনে ভারতীয় 'এ' দল

IND A vs ENG Lions: তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই প্রথমে ব্যাট করতে নেমে ১৫২ রানের বেশি বোর্ডে যোগ করতে পারেনি ইংল্যান্ড লায়ন্স। মাত্র ৫২.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল থেকে শুরু পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। অন্য়দিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আজ থেকে ভারতীয় 'এ' দলের দ্বিতীয় আন অফিশিয়াল টেস্ট। আর ম্য়াচের প্রথম দিনেই ব্যাট হাতে দুরন্ত ৯২ রানের ইনিংস খেললেন দেবদত্ত পড়িক্কল। অন্য়দিকে বল হাতে নজর কাড়লেন বাংলার আকাশ দীপ। একাই তুলে নিলেন প্রতিপক্ষের ৪ উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই প্রথমে ব্যাট করতে নেমে ১৫২ রানের বেশি বোর্ডে যোগ করতে পারেনি ইংল্যান্ড লায়ন্স। মাত্র ৫২.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

ভারতীয় এ দলের বোলারদের মধ্যে আকাশদীপ ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। সেখানে যশ দয়াল ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯৬ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। পড়িক্কলের সঙ্গে জুটি বেঁধে বোর্ডে ১৫০ রান তুলে নিয়েছেন অভিমন্যু। 

কাল থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট

দেশের মাটিতে ভারত শেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে। ২০১২ সালে। সেবার ভারতকে তাদের মাটিতেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড (IND vs ENG)। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের জোড়া স্পিন ফলায় বিদ্ধ হয়েছিল ভারত। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে হায়দরাবাদে, বৃহস্পতিবার থেকে।

টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে।

আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অফস্পিনার অশ্বিনের। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি।

সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট হবে অশ্বিনের। এই সিরিজে আর ১২ উইকেট নিলে তিনি হবেন প্রথম ভারতীয় বোলার, টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যাঁর একশো উইকেট হবে।

আর ১৪ উইকেট নিলে অনিল কুম্বলের একটি রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন অফস্পিনার। ভারতের মাটিতে টেস্টে কুম্বলের রয়েছে ৩৫০ উইকেট। ভারতের মাটিতে টেস্টে ৩৩৭ উইকেট রয়েছে অশ্বিনের। সব মিলিয়ে ৯৫ টেস্টে ৪৯০ উইকেট রয়েছে ৩৭ বছরের অফস্পিনারের। ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget