এক্সপ্লোর

IND vs WI: একাই ম্যাচে তুলে নিলেন ১২ উইকেট, ডমিনিকায় অসংখ্য রেকর্ড ভাঙলেন অশ্বিন

Ravichandran Ashwin Record: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই তাই বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর বোলার। প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট।

ডমিনিকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final 2023) তাঁকে বাদ দেওয়া নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। কোচ দ্রাবিড়, অধিনায়ক রোহিতের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। অজিদের বিরুদ্ধে ওভালে হারের পর টিম ম্য়ানেজমেন্টকে কাঠগড়ায় তোলা হয়েছিল যে টেস্টে বিশ্বের এক নম্বর বোলারকে কেন জাতীয় দলের একাদশে বাইরে রাখা হল এমন গুরুত্বপূর্ণ ম্য়াচে। ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিলেন অশ্বিন (Ravichandran Aswin)। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টেই তাই বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর বোলার। প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৭ উইকেট। ম্য়াচে মোট ১২ উইকেট। এক ম্যাচেই ভাঙলেন ৫টি রেকর্ড। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনিংসে সর্বাধিক ৫ বার তার বেশি শিকার

অশ্বিন ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ম্য়ালকম মার্শালকে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বাধিক ৬ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন মার্শাল। ক্যারিবিয়ান কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন অশ্বিন। ডমিনিকা টেস্টে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন তিনি।

টেস্টে সর্বাধিক বার ১২ উইকেট ঝুলিতে

এক টেস্টে ১২ উইকেট ঝুলিতে। সর্বাধিক ৬ বার এই কৃতিত্ব অর্জন করলেন ভারতের এই অভিজ্ঞ অফস্পিনার। একমাত্র শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলিথরণ ৬ বার এই কৃতিত্ব টেস্টে অর্জন করেছেন। অশ্বিন টপকে গেলেন রঙ্গনা হেরাথকে। 

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও স্পিনারের সেরা বোলিং ফিগার

ডমিনিকা টেস্টে ১৫৬ রানের বিনিময়ে ১২ উইকেট নিয়েছেন অশ্বিন। কোনও স্পিনারের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্টে সেরা বোলিং ফিগার এটি। তিনি টপকে গেলেন সৈয়দ আজমলের ২০১১ সালে ১১১/১১-র রেকর্ডকে। 

সর্বাধিক ১০ উইকেট ভারতের হয়ে

ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচের পর সর্বাধিক ৮ বার কোনও টেস্টে ১০ উইকেট বা তার বেশি ঝুলিতে পুরেছেন অশ্বিন। কুম্বলে একমাত্র ৮ বার ১০ উইকেট নিয়ে তালিকায় অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ভারতের 

এই মুহূর্তে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে মিলে অশ্বিনের উইকেট সংখ্যা ৭০৯। তিনি টপকে গেলেন হরভজন সিংহকে। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ৭০৭ উইকেট নিয়েছিলেন। অশ্বিনের আগে রয়েছেন শুধুমাত্র অনিল কুম্বলে। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় ক্রিকেটের জাম্বোর ঝুলিতে রয়েছে ৯৫৩ উইকেট। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget