এক্সপ্লোর

CAB Update: ভুয়ো পরিচয়পত্র! ৬৫ ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সিএবি-র

আড়াই হাজার ক্রিকেটপ্রেমীকে সিএবি-র লাইফ মেম্বারশিপ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

কলকাতা: ভুয়ো পরিচয়পত্র জমা দিয়ে বাংলার বিভিন্ন ক্লাবে ক্রিকেট খেলার অভিযোগ বহুদিনের। বাইরের রাজ্য থেকে এসে স্থানীয় পরিচয়পত্র বানিয়ে প্রথমে সিএবি-র ক্লাব ক্রিকেটে এবং পরে বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার অভিযোগ উঠেছে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে। এবার কঠোর মনোভাব দেখাল সিএবি। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে খেলার অভিযোগে চিহ্নিত করা হল ৬৫ জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিশদে তদন্ত করে দেখা হবে। যতদিন না ক্লিনচিট পাচ্ছেন, সিএবি-র কোনও টুর্নামেন্টে খেলতে পারবেন না তাঁরা।

শুক্রবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের জরুরি বৈঠকে এই সিদ্ধান্তেই সিলমোহর পড়ল। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন সিএবি-র আধিকারিকরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে খেলা নিয়েই বৈঠকে আলোচনা করেন। সিদ্ধান্ত নেওয়া হয় যে, এবার এই জালিয়াতি বন্ধ করতে সিএবি বায়োমেট্রিক কোড চালু করতে চলেছে ক্রিকেটারদের জন্য। নথিজনিত সমস্যা মেটানোর জন্য সিএবি ফের একবার প্লেয়ারদের সুযোগ দেবে।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, 'কেউ ভুয়ো নথিপত্র জমা দিলে কোনওরকম সহনশীলতা দেখানো হবে না। আমাদের ভেরিফিকেশন সেলের তদন্তে ৬৫ জন প্লেয়ারের নাম উঠে এসেছে, যাদের ভুয়ো পরিচয়পত্র রয়েছে। আগামী মরসুম শুরু হওয়ার আগে ফের একবার নথি যাচাই করা হবে।'

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'আমরা কোনওভাবেই বিতর্কিত পরিচয়পত্র গ্রহণ করব না। জালিয়াতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এরকম কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।'

পাশাপাশি এদিনের বৈঠকে অভিষেক বাকি সদস্যদের প্রস্তাব দিয়েছেন, বাংলার প্রাক্তন ক্রিকেটারদের জন্য ক্লাবহাউসে একটি ঘর বরাদ্দ করার জন্য। পাশাপাশি সিএবি-র প্রাক্তন কর্তাদের জন্যও একটি ঘর বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হওয়ার আগে দ্রুত গতিতে ইডেন গার্ডেন্স, সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠ ও কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠ প্রস্তুত করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আড়াই হাজার ক্রিকেটপ্রেমীকে সিএবি-র লাইফ মেম্বারশিপ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

T20 World Cup 2026: ইডেনে টানটান ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত, শেষ চারে সূর্যদের প্রতিপক্ষ কারা?
ইডেনে টানটান ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত, শেষ চারে সূর্যদের প্রতিপক্ষ কারা?
T20 World Cup 2026: ভারত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় আমিরকে কটাক্ষের ঝড়, কিন্তু কেন?
ভারত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় আমিরকে কটাক্ষের ঝড়, কিন্তু কেন?
Sanju Samson: সঞ্জুকে মাঠেই কুর্নিশ সূর্যকুমারের, জীবনের অন্যতম সেরা দিন, বলছেন ভারতের জয়ের নায়ক
সঞ্জুকে মাঠেই কুর্নিশ সূর্যকুমারের, জীবনের অন্যতম সেরা দিন, বলছেন ভারতের জয়ের নায়ক
IND vs WI Live: টি-২০ বিশ্বকাপে ইডেনে প্রথমবার পরাজিত ওয়েস্ট ইন্ডিজ়, সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে সেমিফাইনালে ভারত
টি-২০ বিশ্বকাপে ইডেনে প্রথমবার পরাজিত ওয়েস্ট ইন্ডিজ়, সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে সেমিফাইনালে ভারত

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Ayatollah Ali Khamenei Death: মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
মসজিদে লাল পতাকা ওড়াল ইরান, আয়াতোল্লার মৃত্যুতে থমথমে গোটা দেশ, কী বার্তা তেহরানের?
Daily Astrology: দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
দোলের আগেই সুখবর বৃশ্চিক-সহ এই ৬ রাশির জাতকদের জন্য ! বিশেষ যোগে পা, নতুন চাকরি পাবেন, অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা
Financial Changes :  রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা.. ১ লা মার্চ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
PM Matri Vandana Yojana : ৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
৫,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত সরকারি সাহায্য, এই স্কিমে পাবেন মহিলারা
Embed widget