এক্সপ্লোর

বিশ্বকাপের দলে পন্থ সুযোগ না পাওয়ায় কিছুটা অবাকই হয়েছি, মন্তব্য গাওস্করের

বিজয় শঙ্কর অন্তর্ভুক্ত হওয়ায় দলে ভারসাম্য বাড়বে বলেও মনে করেন গাওস্কর

নয়াদিল্লি: বিশ্বকাপের জন্য ভারতীয় দলে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ঋষভ পন্থ নয়, নির্বাচকেরা আস্থা রেখেছেন দীনেশ কার্তিকের উপর। যা দেখে কিছুটা বিস্মিত সুনীল গাওস্কর। কিংবদন্তি ব্যাটসম্যান বলেছেন, 'পন্থ যেরকম ফর্মে রয়েছে, তাতে এই নির্বাচনে আমি কিছুটা অবাকই হয়েছি। পন্থ যে শুধু চলতি আইপিএলে দারুণ ব্যাট করছে তাই নয়, এই টুর্নামেন্টের আগেও ছন্দে ছিল। পাশাপাশি উইকেটকিপার হিসাবেও ও অনেক উন্নতি করেছে। দলে ও থাকা মানে ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ের মধ্যে একজন বাঁহাতি ব্যাটসম্যানের বিকল্প বেড়ে যাওয়া। যেটা যে কোনও বোলিং আক্রমণের বিরুদ্ধে কার্যকরী হয়ে উঠতে পারে। বোলারদের লাইন পাল্টাতে হয়। প্রতিপক্ষ অধিনায়ককেও বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ফিল্ডিং বদলাতে হয়।' চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৪৫ রান করেছেন পন্থ। কার্তিক যেখানে মাত্র ১১১ রান করেছেন। তবে উইকেটকিপার হিসাবে যে কার্তিক এগিয়ে, মেনে নিয়েছেন গাওস্কর। বলেছেন, 'ধরা যাক বিশ্বকাপ চলাকালীন কোনও এক সকালে জানা গেল ধোনির জ্বর হয়েছে এবং খেলতে পারবে না। তখন দলে এমন একজনকে লাগবে যে উইকেটকিপার হিসাবে ভাল। আমার মনে হয় উইকেটরক্ষার দক্ষতার জন্যই পন্থকে পেরিয়ে কার্তিক জায়গা পেল।' বিজয় শঙ্কর অন্তর্ভুক্ত হওয়ায় দলে ভারসাম্য বাড়বে বলেও মনে করেন গাওস্কর। 'গত এক বছরে অনেক উন্নতি করেছে শঙ্কর। আত্মবিশ্বাসও বেড়েছে। ও খুব কার্যকরী ক্রিকেটার। খুব ভাল ব্যাটসম্য়ান, কার্যকরী বোলার আর অসাধারণ ফিল্ডার,' বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

সেরা শিরোনাম

IND vs WI: রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
রাঁচিতে বিরাট রান তুলেও হারের পর শ্রেয়সদের উদ্দেশে কড়া বার্তা দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Ranji Trophy Exclusive: বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
বাংলা কোথায়, এ তো ভারতীয় দলের বোলিংয়ের বিরুদ্ধে পরীক্ষা! তবু হুঁশিয়ারি দিলেন দিল্লির কোচ
AB De Villiers: ৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
৩৭ বলে ঝোড়ো শতরান, বিধ্বংসী মেজাজে ব্যাটিং তাণ্ডব এবি ডিভিলিয়ার্সের
Delhi Protest: 'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
'শুনেছিলাম ভারত গণতান্ত্রিক দেশ', ককরোচদের আন্দোলনের পক্ষে সওয়াল করে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget