এক্সপ্লোর

ট্রফি জয়ের উৎসবের মধ্যে আড়ালে থেকে গেল চেন্নাই সুপার কিংসের এই বড় রেকর্ড

নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংস (সিএসকে) এই নিয়ে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। গত রবিবার একাদশ আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্টে জয়ী হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। শেন ওয়াটসনের বিধ্বংসী শতরানের ইনিংসে ভর করে চেন্নাই হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে। চেন্নাইতে ফিরে বীরের অভ্যর্থনা পেয়েছে হুইসেব পডু ব্রিগেড। ট্রফি জয়ের উত্সবের আড়ালে অলক্ষ্যে থেকে গেল চেন্নাই সুপার কিংসের একটা বড় রেকর্ড। ফাইনালে চেন্নাই মোট ছয়টি ওভার বাউন্ডারি মেরেছে। এরমধ্যে ১০ টি মেরেছেন ওয়াটসন। সবমিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ১৪৫ টি ছক্কা হাঁকিয়েছে ধোনির দল। এক্ষেত্রে কোনও একটি মরশুমে কোনও দলের সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েছে চেন্নাই। ২০১৬-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টপকে এই নয়া রেকর্ড গড়েছে চেন্নাই। ২০১৬-তে বেঙ্গালুরু হাঁকিয়েছিল মোট ১৪২ ছক্কা। ওভার বাউন্ডারির দৌড়ে দলের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন অধিনায়ক বিরাট কোহলির। ২০১৬-র আইপিএলে রান মেশিন কোহলি ৩৮ টি ছক্কা হাঁকিয়েছিলেন। কোনও এক ব্যাটসম্যানের আইপিএলের কোনও একটি মরশুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড কোহলির দখলেই রয়েছে। ওই মরশুমে এবি ডিভিলিয়ার্স ৩৭ এবং ক্রিস গেইল ২১ টি ছক্কা মেরেছিলেন। ওয়াটসন এই মরশুমে ব্যক্তিগত সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের ক্ষেত্রে কোহলিকে টপকাতে পারেননি। তাঁকে থামতে হল খুব কাছেই। এবারের আইপিএলে তিনি মেরেছেন ৩৫ টি ছক্কা। এছাড়াও অম্বাতি রায়ডু ৩৪ এবং ধোনি ৩০ টি ছক্কা মেরেছেন। সুরেশ রায়না ১২ এবং ডোয়েন ব্রাভো ১০ টি ছক্কা হাঁকিয়েছেন। দলগত ভাবে একটি মরশুমে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় তৃতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে তাদের ওভার বাউন্ডারির সংখ্যা ১৩০। ২০১৪-তে ১২৭ ছক্কা হাঁকিয়ে চতুর্থ স্থানে কিংস ইলেভেন পঞ্জাবএবং ২০১৫-তে মোট ১২০ ছক্কা সহ পঞ্চম স্থানে মুম্বই।

সেরা শিরোনাম

Rohit Sharma: 'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
'অন্তত একটা মরশুমের জন্য রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দাও', মুম্বই ইন্ডিয়ান্সকে বার্তা আকাশের
IND A vs UAE A: বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডবুক তছনছ করল বৈভব, আমিরশাহিকে হারিয়ে সেমিতে জায়গা পাকা ভারতের
Vaibhav Sooryavanshi: দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
দিশেহারা আমিরশাহির বোলাররা, ডাবল সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড বৈভবের ব্যাটে
Vaibhav Sooryavanshi: ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব
২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে বিধ্বংসী দ্বিশতরান, লিস্ট এ ক্রিকেটে সব রেকর্ড ভেঙে দিল বৈভব

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget