এক্সপ্লোর

Virat Kohli: মায়ের সঙ্গে অনুষ্কাকেও মাতৃদিবসের শুভেচ্ছা, মন জয় করে নেবে বিরাটের পোস্ট

Virat On International Mothers Day: আইপিএলে বেশ ভালই ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আজ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে আরসিবির জার্সিতে ফের মাঠে নামবেন তিনি।

বেঙ্গালুরু: আইপিএল খেলতে ব্যস্ত তিনি। কিন্তু এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাতৃদিবস নিয়ে পোস্ট করলেন বিরাট কোহলি। বরবারই নিজের মায়ের প্রতি ভালবাসা ব্যক্ত করে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক এর আগে। এবারও বিশেষ দিনে আবেগঘন পোস্ট দেখা গেল কিংগ কোহলির থেকে। তবে শুধু নিজের মা-কেই নয়। এবার মা, শ্বাশুড়ির সঙ্গে অনুষ্কা ও ভামিকার একটি ছবিও পোস্ট করেছেন বিরাট। যে পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরসিবির প্রাক্তন অধিনায়কের এই পোস্ট মন জয় করে নিয়েছে সবার। অনেকেই লিখেছেন যে, ''আপনার মা খুবই ভাগ্যবতী যে তাঁর সন্তানের নাম কিংগ কোহলি।'' আবার অনেকেই বিরাটের মায়ের প্রশংসা করে লিখেছেন, ''ইনি একজন রানী যিনি একজন কিং-য়ের জন্ম দিয়েছেন।''

আজ রাজস্থানের বিরুদ্ধে নামছেন বিরাটরা

আইপিএলের (IPL 2023) গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৯ রান তুলেও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আপাতত ১১ ম্যাচের মধ্যে ছয়টি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে আরসিবির (RCB) দখলে। প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে তাই বাকি সবকয়টি ম্যাচই জিততে হবে আরসিবিকে। সেই উদ্দেশ্যেই রবিবার রাজস্থানের ঘরের মাঠেই রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। অপরদিকে, রাজস্থানেরও প্লে-অফের স্থান এখনও পাকা নয় তাঁরা গত ম্যাচ জিতলেও, তাঁদেরও প্লে-অফে পৌঁছতে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাই ক্রিকেটপ্রেমীরা রবিবাসরীয় বিকেলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন।

এই ম্যাচে দুই দলের দুই তারকা ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে। রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়াল বিগত পাঁচ ম্যাচে দুইটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। তাঁর দিকে নজর থাকাটা স্বাভাবিক। তাঁর ওপেনিং জুড়িদার জস বাটলার বরাবরই আরসিবির বিরুদ্ধে ভাল খেলেন। আইপিএল ইতিহাসে তাঁর আরসিবির বিরুদ্ধে মোট ৪০০-র ওপর রান করার কৃতিত্ব রয়েছে। অপরদিকে, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ও যশস্বীর মধ্যে মাত্র এক রানের পার্থক্য রয়েছে। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা দুই তারকাই বড় রান করতে আগ্রহী হবে। আর বিরাট কোহলির দিকে সবসময়ই নজর থাকে। যে দলের ওপেনাররা এই ম্যাচে বেশি ভাল পারফর্ম করবেন, সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget