এক্সপ্লোর

ABP Exclusive: ভেজা পিচে দেরিতে শুরু ম্যাচ, তুঙ্গে চাপানউতোর, স্থানীয় ক্রিকেটে ধুন্ধুমার

CAB News: বৃষ্টি হয়নি। কুয়াশার চাদরও আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে না। সেভাবে শিশিরও পড়ছে না। তাহলে পিচ ভিজল কীভাবে?

সন্দীপ সরকার, কলকাতা: শীত কার্যত বিদায় নিয়েছে। কলকাতা-সহ গোটা বাংলায় তাপমাত্রার পারদ চড়ছে। বেলা বাড়তেই চড়া রোদের ছ্যাঁকা।

অথচ সেই আবহাওয়ায় ক্রিকেট ম্যাচ শুরু করা যাচ্ছে না পিচ ভিজে থাকায়!

বৃষ্টি হয়নি। কুয়াশার চাদরও আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখছে না। সেভাবে শিশিরও পড়ছে না। তাহলে পিচ ভিজল কীভাবে? স্থানীয় ক্রিকেটে সোমবার সকাল থেকে এই রহস্য তাড়া করে বেড়াল। আর খোঁজখবর নিতেই শুরু হয়ে গেল একে অপরকে দোষারোপের পালা। যা নিয়ে ময়দান রীতিমতো সরগরম।

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল মিটতেই শুরু হয়েছে সিএবি (CAB) ফার্স্ট ডিভিশন লিগে গ্রুপ এ-র ১১ দলের খেলা। রঞ্জি ট্রফি, সি কে নাইডু ট্রফি (CK Naidu Trophy) চলছিল বলে ময়দানের প্রথম সারির ক্লাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটারেরা বাংলা শিবিরে ছিলেন। তাই ফার্স্ট ডিভিশন লিগও বন্ধ ছিল প্রায় ৭৮ দিন। যাতে সব ক্লাব তাদের প্রধান ক্রিকেটারদের পায় আর সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারে।

সোমবার থেকে ফার্স্ট ডিভিশন লিগে গ্রুপ এ-র পাঁচটি ম্যাচ শুরু হল। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ম্যাচগুলি চলবে ১ মার্চ পর্যন্ত। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছে শ্যামবাজার ও মোহনবাগান (Shyambazar vs Mohun Bagan)। কিন্তু সেই ম্যাচ শুরু হয় দুপুর ১২.৪০-এ। লাঞ্চের পর। যেখানে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ন'টা। গয়েশপুর মাঠে ভবানীপুর ও কালীঘাট ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের অনেক পরে। বেলা সাড়ে এগারোটা নাগাদ। এ গ্রুপের বাকি তিন ম্যাচ সময়ে শুরু হলেও কল্যাণী ও গয়েশপুরে একই সমস্যায় ম্যাচ শুরু করা যায়নি।

বিশ্বস্ত সূত্রের খবর, সিএবি-র গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন ক্রিকেটার মদন ঘোষ খবর পেয়েই সংশ্লিষ্ট মাঠের কর্মীদের ফোন করে খোঁজ নেন। তাঁকে জানানো হয়, আগের দিন বিকেলে বেশি জল দেওয়া হয়ে গিয়েছে। তাই এই বিপত্তি। পরে এবিপি লাইভকে মদন বলছিলেন, 'আসলে মালিরা ঝারি করে জল দেয়। হয়তো বুঝতে পারেনি। বেশি জল দিয়ে ফেলেছে।'

কল্যাণী ও গয়েশপুর, সিএবি-র তরফে দুই মাঠই দেখাশোনার দায়িত্বে রয়েছেন সুজিত সরকার। তিনি বলছেন, 'মাঠের মালিরা কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কথা মতোই জল দিয়েছেন। পুরোটাই হয়েছে সিএবি-র চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের নির্দেশে।' ঘটনা হচ্ছে, সুজন নিজে মাঠে হাজির ছিলেন না। জানা গেল, তিনি ফোনে কথা বলে নির্দেশ দিয়েছেন। যা নিয়ে পাল্টা প্রশ্নও উঠছে। বলা হচ্ছে, কিউরেটর সশরীরে হাজির না থেকে যাই বলুন না কেন, মাঠের দায়িত্বপ্রাপ্ত সিএবি-র প্রতিনিধি কেন নিজের বুদ্ধিবিবেচনা প্রয়োগ করলেন না। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে ২২-২৪ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম পুলিশ এসি ম্যাচও দেরিতে শুরু হয়েছিল। এবং সেটাও ভেজা পিচের জন্য। প্রশ্ন উঠছে, কেনই বা বারবার একই মাঠে খেলা শুরু করা নিয়ে এই সমস্যা তৈরি হচ্ছে?

সিএবি-র চিফ কিউরেটর তথা বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি সুজন আবার বল ঠেলছেন আম্পায়ারদের কোর্টে। বলছেন, 'পিচে বোলারদের ফুটমার্কের জায়গায় মেরামতির কাজ হয়েছিল। উইকেট এমন কিছু ভেজা ছিল না যে, ম্যাচ লাঞ্চের পর দুপুর ১২.৪০-এ শুরু করা হল। এটা আম্পায়ারদের সিদ্ধান্ত। আমার মনে হয় আম্পায়াররা চাইলে আরও আগে ম্যাচ শুরু করতে পারতেন।'

যদিও কিউরেটরের কথা শুনে ম্যাচের পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররা খুব খুশি বলে খবর নেই। বরং বেশ ক্ষুব্ধ তাঁরা। বিশ্বস্ত সূত্রের খবর, তাঁরা প্রশ্ন তুলছেন কেন কিউরেটর নিজে হাজির না থাকা সত্ত্বেও এমন মন্তব্য করেছেন। কেন কিউরেটরের অনুপস্থিতিতে সিএবি-র প্রতিনিধি পিচে জল দেওয়ার ব্যাপারে আরও সতর্ক হননি। বলা হচ্ছে, গয়েশপুরে কালীঘাট-ভবানীপুর ম্যাচ শুরু হতেও দেরি হয়েছে এবং সেই মাঠেরও দায়িত্বে রয়েছেন একই ব্যক্তি। প্রশ্ন উঠছে, কার উদাসীনতায় বারবার সমস্যায় পড়তে হচ্ছে ক্লাবগুলিকে। কেনই বা সিএবি এ ব্যাপারে নীরব।

পিচ বিভ্রাট নিয়ে মোহনবাগানের কোচ তথা বাংলার প্রাক্তন অধিনায়ক প্রণব নন্দী বলছিলেন, 'কেন এক মাঠে বারবার এই সমস্যা হচ্ছে, সেটা ভেবে দেখতে হবে সিএবি-কে। আমি সকালে পিচ দেখে যেটা বুঝেছি, ম্যাচ শুরু করার অবস্থা ছিল না। আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলব, ক্রিকেটের জন্য ভাল সিদ্ধান্ত। বেশ কিছু ওভার নষ্ট হয়েছে ঠিক কথা, তবে খেলা শুরু করে দিলে প্রথমে ব্যাটিং করা দল বিপাকে পড়ত। পরপর উইকেট পড়ত। টস ফ্যাক্টর হয়ে যেত।' ময়দানের প্রবীণ কোচ যোগ করছেন, 'সিএবি-র উচিত আরও সতর্ক হওয়া। যাতে ম্যাচের আগের দিন পিচে অতিরিক্ত জল দিয়ে এইরকম বিভ্রাট আর না হয়।'

সিএবি কর্তারা শুনছেন কি?

আরও পড়ুন: স্পিনারের বলে মুখে চোট, পড়ল সেলাই, বাংলার উইকেটকিপারকে নিয়ে আশ্বস্ত করল দিল্লি ক্যাপিটালস

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget