এক্সপ্লোর

Mohammed Siraj Exclusive: জো রুটের দুর্বলতা জানি, ইংরেজ অধিনায়কের উদ্দেশে হুঙ্কার সিরাজের

ইংল্যান্ড রওনা হওয়ার আগে এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলেছিলেন সিরাজ?

ট্রেন্টব্রিজ: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখছেন মহম্মদ সিরাজ। বিরাট কোহলির অন্যতম সেরা পেস-অস্ত্র জানিয়ে দিচ্ছেন, জো রুটকে আউট করার মন্ত্র তাঁর রপ্ত।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের হতাশা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ কেলতে নামছে ভারত। বুধবার থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। ইংল্যান্ড ব্যাটিংয়ের সেরা ভরসা অধিনায়ক জো রুট। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে বল করার কৌশল কী হবে?

ইংল্যান্ড রওনা হওয়ার আগে এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিরাজ বলেছিলেন, 'প্রত্যেক ব্যাটসম্যানের ভিডিও দেখি। তাদের শক্তি কী, কোথায় দুর্বলতা, তা নিয়ে পর্যালোচনা করি। জানি, ব্যাটসম্যানের দুর্বল জায়গায় বল করলে দলেরও লাভ, আমারও। পাশাপাশি ব্যাটসম্যান যে সমস্ত জায়গায় শট খেলতে স্বচ্ছন্দ, সেখানে বল দেওয়া উচিত না। আর রুটের কথা বললে বলতে পারি, কিছুদিন আগেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে রুটকে আউট করেছি। ভিতরের দিকে ঢুকে আসা বলে রুটের দুর্বলতা রয়েছে। রুটকে তাই ইনসুইঙ্গিং ডেলিভারি করতে হবে।'

সিরিজ শুরুর আগে থেকেই চর্চায় সিরাজ। নেটে তাঁর বলে মাথায় আঘাত পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। প্রথম একাদশে সুযোগ পেলে ইংল্যান্ডের পিচে বল করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান। সিরাজ বলছেন, 'অস্ট্রেলিয়ার পিচে গতি ও বাউন্স ছিল। তাই আমি ব্যাক অফ গুড লেংথে বল করেছিলাম। তাতেই সাফল্য পেয়েছি। ২০১৮ সালে ইন্ডিয়া এ-র হয়ে ইংল্যান্ডে গিয়েছিলাম। দুটো ম্যাচ খেলেছিলাম। ওখানে লাইন-লেংথ অ্যাডজাস্ট করতে হয়েছিল। ৬-৮ মিটারের মধ্যে বল করতে হচ্ছিল। ইংল্যান্ডের মাটিতে ব্যাটসম্যানকে যত সামনের পায়ে খেলানোর প্রলোভন দেখাব, তত উইকেট তোলার সম্ভাবনা বাড়বে।'

আইপিএল অর্ধসমাপ্ত। তবে যে'কটা ম্যাচ হয়েছিল, তাতে নজর কেড়েছিল ডেথ ওভারে সিরাজের দুরন্ত বোলিং। প্রাক্তন ক্রিকেটারেরা প্রশংসায় পঞ্চমুখ। কী পরিবর্তন এনেছেন বোলিংয়ে? সিরাজ বলেছিলেন, 'আমি একটাই লক্ষ্য নিয়ে মাঠে নামি। সুযোগ পেয়েছি আর সেটাকে কাজে লাগাতে হবে। আগে খেলতে নেমে একটু নার্ভাস থাকতাম। তবে ম্যাচ খেলতে খেলতে সেটা কেটে গিয়েছে। এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলে নিজের লাইন-লেংথকে অভ্রান্ত করে তুলেছি। তারই সুফল পাচ্ছি। ইংল্যান্ডেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য। আর সিনিয়র ক্রিকেটারেরা প্রশংসা করলে আত্মবিশ্বাস বাড়ে।'

অধিনায়ক বিরাট কোহলি ফিটনেসকে অসম্ভব গুরুত্বহ দেন। সিরাজও সেই মন্ত্রে দীক্ষিত। বলেছিলেন, 'ফিটনেস নিয়ে ভীষণ পরিশ্রম করি। জিমে অনেকটা করে সময় কাটাই। পেসারদের ফিটনেস ধরে রাখাটা খুব জরুরি। পাশাপাশি টেস্ট ম্যাচ খেলাটা খুব একটা সহজ নয়। লম্বা স্পেলে বল করতে হয়। দীর্ঘক্ষণ মাঠে ফিল্ডিং করতে হয়। তাই ফিটনেস ধরে রাখা ও শরীরের নমনীয়তা বজায় রাখায় বিশেষ গুরুত্ব দিই।'

জো রুটরা শুনতে পাচ্ছেন?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: ২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
২ উইকেট হারিয়ে তিনশো পেরিয়ে গেল ভারতের স্কোর, ক্রিজে দেবদত্ত ও পন্থ, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget