এক্সপ্লোর

Manoj Tiwary Exclusive: সেমিফাইনাল প্রতিপক্ষের মাঠে? মানসিক প্রস্তুতি শুরু বাংলার অধিনায়ক মনোজের

Ranji Trophy Exclusive: বাংলা শিবির ধরেই নিয়েছে যে, শেষ চারের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হবে মধ্যপ্রদেশ। আর সেই সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে, বাংলাকে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ।

সন্দীপ সরকার, কলকাতা: ঝাড়খণ্ডকে রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে কোণঠাসা করে ফেলেছে বাংলা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary) জয় কার্যত সময়ের অপেক্ষা। যে কারণে সেমিফাইনালের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বাংলা শিবিরে।

আর বাংলা শিবির ধরেই নিয়েছে যে, শেষ চারের ম্যাচে তাঁদের প্রতিপক্ষ হবে মধ্যপ্রদেশ। আর সেই সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে, বাংলাকে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলছে মধ্যপ্রদেশ। সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে সেমিফাইনাল খেলতে হবে বাংলাকে। দ্বিতীয় ইনিংসে অন্ধ্রপ্রদেশ হনুমা বিহারীর অবিশ্বাস্য লড়াইয়ের পরেও ৯৩ রানে গুটিয়ে গিয়েছে। ম্যাচ জয়ের জন্য মধ্যপ্রদেশের চাই আর ১৮৭ রান। হাতে ১০ উইকেট।

সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলার সম্ভাবনাই তো বেশি?

ঝাড়খণ্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলার শেষে মনোজ বলছিলেন, 'হ্যাঁ। জানি। ওই ম্যাচের দিকে আমাদের নজর রয়েছে। মধ্যপ্রদেশের বিরুদ্ধেই হয়তো খেলতে হবে।'

বাংলাকে জিততে গেলে চতুর্থ দিন ঝাড়খণ্ডের বাকি তিন উইকেট তুলতে হবে। তারপর রান তাড়া করতে হবে। যদিও খুব বড় রানের লক্ষ্য সম্ভবত তাড়া করতে হবে না মনোজদের। মাত্র ৭ রানের লিড নিতে পেরেছে ঝাড়খণ্ড।

অন্ধ্রপ্রদেশ জিতলে হোম ম্যাচ পেত বাংলা। সেক্ষেত্রে ইডেনেই হতো সেমিফাইনাল। রঞ্জি ট্রফির এবারের ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে যে দল বেশি পয়েন্ট পেয়েছে, তাদের মাঠেই হবে নক আউট ম্যাচ। অন্ধ্রপ্রদেশের চেয়ে বাংলার পয়েন্ট বেশি ছিল। কিন্তু মধ্যপ্রদেশই জয়ের ব্যাপারে ফেভারিট। মধ্যপ্রদেশের পয়েন্ট গ্রুপ পর্বে বেশি থাকায় ইনদওরে বাংলার সেমিফাইনাল ম্যাচ পড়ার সম্ভাবনাই বেশি।

মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন? এবিপি লাইভকে মনোজ বলছিলেন, 'অবশ্যই মানসিক প্রস্তুতি নিচ্ছি। অ্যাওয়ে ম্যাচের জন্য আমরা তৈরি।' মধ্যপ্রদেশ বরাবরই বাংলার শক্ত গাঁট। কিন্তু তা নিয়ে ভাবতে নারাজ মনোজ। ওপেনিং জুটি নিয়েও সমস্যা রয়েছে। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে রান না পেলেও কাজি জুনেইদ সইফিকেই সেমিফাইনালে ওপেনার হিসাবে খেলানোর ইঙ্গিত দিলেন মনোজ।

বাংলার অধিনায়ক বললেন, 'আমি কিংবা লক্ষ্মীদা (কোচ লক্ষ্মীরতন শুক্ল) চাই সকলকে অন্তত ৪-৫ ইনিংস সুযোগ দিতে। খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নই আমরা। সেই কারণে কাজিকে দিয়েই সেমিফাইনালে ইনিংস ওপেন করানোর সম্ভাবনা বেশি। তার আগে এই ম্যাচে দ্বিতীয় ইনিংসেও ও সুযোগ পাবে রান করার।'

আরও পড়ুন: ABP Exclusive: ভাঙা হাতে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং, হনুমার সাহসকে কুর্নিশ লক্ষ্মী-মনোজদের

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget