এক্সপ্লোর

ABP Exclusive: ১৯৮০ সালে কেন ইস্টবেঙ্গল ছেড়েছিলেন সুরজিৎ সেনগুপ্ত?

Surajit Sengupta: ইস্টবেঙ্গলকে সাতের দশকে অভাবনীয় সাফল্য এনে দেওয়ার পরেও, ১৯৮০ সালে দল ছেড়েছিলেন সুরজিৎ সেনগুপ্ত। তাঁর সঙ্গেই মহমেডান স্পোর্টিংয়ে যোগ দেন একাধিক সতীর্থ। যা নিয়ে ময়দান উত্তাল হয়।

কলকাতা: গত শতাব্দীর সাতের দশকটা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal Club)। ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত লাল-হলুদ বাহিনী সেই সময় যেন অশ্বমেধের ঘোড়া। সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta), সমরেশ চৌধুরী (Samaresh Chowdhury), গৌতম সরকার (Gautam Sarkar), ভাস্কর গঙ্গোপাধ্যায় (Vaskar Ganguly), সুভাষ ভৌমিকরা (Subhash Bhowmick) তখন দলকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছিলেন। ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত কলকাতায় একবারও ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি মোহনবাগান (Mohun Bagan)। ১৯৭৫-এর আইএফএ শিল্ড (IFA Shield) ফাইনালে মোহনবাগানকে ৫-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। বড় ম্যাচ বা কলকাতা ডার্বির ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

সাতের দশকে ইস্টবেঙ্গলের এই দুর্দান্ত সাফল্যের অন্যতম নায়ক ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। কিন্তু সেই তিনিই ১৯৮০ সালে কয়েকজন সতীর্থকে নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছিলেন। তাঁরা সবাই মিলে যোগ দিয়েছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবে (Mohammedan Sporting Club)।

আরও পড়ুন প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি সুরজিৎ সেনগুপ্ত কেন দল ছেড়েছিলেন? ইস্টবেঙ্গলের তৎকালীন ফুটবল সচিব পরেশ সাহা জানালেন, ‘সুরজিৎ অসাধারণ ফুটবলার ছিল। এত বড় ফুটবলার খুব কমই দেখেছি। আমাদের সঙ্গে ওর কোনও সমস্যা হয়নি। সেই সময় আমাদের কোষাধ্যক্ষ ছিলেন হরিপদ দাস। ওঁর সঙ্গে পিন্টুর (সমরেশ চৌধুরী) ঝামেলা হয়। হরিপদবাবু পিন্টুর নামে সচিব নিশীথ ঘোষের কাছে নালিশ করেন। সে কথা শুনে সচিব বলেন, পিন্টুকে দলে রাখা হবে না। সুরজিৎরা সবাই পিন্টুকে ভালবাসত। ওকে দলে রাখা হবে না শুনে সাত-আটজন ফুটবলার একসঙ্গে দল ছেড়ে মহমেডানে চলে যায়। সেই সময় পল্টু দাস-জীবন চক্রবর্তীরা ক্লাবে আমাদের বিরোধী গোষ্ঠীতে ছিলেন। তাঁরাও সুরজিৎদের দল ছাড়ায় মদত দেন।’

সমরেশ চৌধুরী জানালেন, ‘আমাদের তখন অসাধারণ দল ছিল। সবাই দুর্দান্ত খেলত। ১৯৭৮ সালের ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে তিন গোল দিয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম। তখন আমি দলে সিনিয়র ফুটবলার ছিলাম। সুরজিৎরা আমার কথা মানত খুব। কর্মকর্তাদের সেটা পছন্দ হত না। ওঁরা আমাকে বলতেন, আমরা কর্মকর্তা। আমাদের কথা না শুনে ফুটবলাররা তোমার কথা শোনে কেন? আমি বলেছিলাম, দলের সবাই যদি আমার কথা শোনে, তাতে আমি কী করব! কিন্তু কর্মকর্তাদের সেটা পছন্দ হয়নি। তাই ১৯৭৯ সালে আমি দল ছেড়ে মহমেডানে চলে যাই। এরপর সুরজিৎদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কী সমস্যা হয়েছিল জানি না। ১৯৮০ সালে মরসুম শুরু হওয়ার আগে আমার কাছে আসে সুরজিৎ, সাবির আলি, ভাস্কর, শ্যামলরা (ঘোষ)। আমি ওদের বলি, মহমেডানের তৎকালীন সচিব গোলাম মোস্তাফার সঙ্গে কথা বলতে পারি। কিন্তু টাকার ব্যাপারে কিছু বলতে পারব না। এরপর মোস্তাফা সাহেবকে বলি, সুরজিৎরা মহমেডানে খেলতে চায়। উনি সবার সঙ্গে কথা বলে দলে নেন। সুরজিৎ, ভাস্কর, সাবির আলি, শ্যামলরা চলে আসায় আমাদের দল দারুণ শক্তিশালী হয়। আমরা সাফল্য পাই।’

পরেশ সাহা ও সমরেশ চৌধুরী, দু’জনেই বুঝিয়ে দিলেন, সুরজিৎ সেনগুপ্ত শুধু বড় ফুটবলারই ছিলেন না, সিনিয়রদের সম্মান দেওয়া, অন্য়ায়ের প্রতিবাদ করাও তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget