India Pak News: একুশ দিন পর, বাংলার BSF জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান
ABP Ananda LIVE: একুশ দিন পর, বাংলার BSF জওয়ান পূর্ণমকুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান। আজ পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে, তাঁকে BSF-এর হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স। ভারত-পাক সংঘাতের মধ্যেই, গত তেইশে এপ্রিল ফিরোজপুরে বর্ডারে ডিউটি করার সময়, ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ঘটনার পর থেকেই গভীর উদ্বেগে ছিল তাঁর পরিবার। বিএসএফ জওয়ানের চোখ বাঁধা ছবি সামনে আসার পর সেই উৎকণ্ঠা আরও বেড়ে যায়। বারবার ফ্ল্যাগ মিটিংয়েও সুরাহা মিলছিল না। স্বামীর মুক্তির জন্য অন্তঃসত্ত্বা অবস্থাতেই, রিষড়া থেকে BSF-এর সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। অবশেষে সেই দুশ্চিন্তা কাটল পরিবারের।
আরও খবর..
দেশে জঙ্গি হামলা হলে কীভাবে, কোন পথে কতটা গভীরে গিয়ে ভারত প্রত্যাঘাত করতে পারে তা পাকিস্তান-সহ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জইশ, লস্কর-সহ জঙ্গি গোষ্ঠীর হেডকোয়াটার্স, ট্রেনিং সেন্টার, লঞ্চ প্যাড গুঁড়িয়ে দেওয়া থেকে শুরু করে 'অপারেশন সিঁদুর'-এ মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। 'চারদিনের এই দ্বন্দ্বে পাকিস্তান খুব খারাপভাবে পরাস্ত হয়েছে এবং ভারত কূটনৈতিক ও সামরিক...দুইভাবেই জিতেছে' বলে এবার মন্তব্য করলেন পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র ফেলোও। ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের জানাজায় পাকিস্তানি সেনার অংশগ্রহণের ছবি যখন গোটা বিশ্ব দেখছিল, তখন ভারত কীভাবে জঙ্গিদের সঙ্গে পাকিস্তান এবং তার সামরিক বাহিনীর যোগসাজশের বিষয়টি উন্মোচিত করে দিল, সেই বিষয়টিও উল্লেখ করেছেন প্রাক্তন এই কূটনীতিক।























