এক্সপ্লোর

বড় ম্যাচের চাপ সামাল দেওয়ার ক্ষমতার জন্যই এগিয়ে ভারত, মনে করছেন হরভজন

বার্মিংহাম: আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন হরভজন সিংহ। এই অফস্পিনারের মতে, বড় ম্যাচের চাপ সামাল দেওয়ার দক্ষতাসম্পন্ন তরুণ খেলোয়াড়ের সংখ্যা ভারতীয় দলে বেশি। পাকিস্তান দলে এই ধরনের খেলোয়াড়ের অভাব রয়েছে। সেই কারণে এই ম্যাচে ভারতই এগিয়ে। হরভজনের আরও দাবি, এই ম্যাচ নিয়ে যতই উন্মাদনা তৈরি হোক না কেন, পাকিস্তানকে নিয়ে ভারতের বিশেষ চিন্তা নেই। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হলে অনেক বেশি সমস্যায় পড়ে ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময় অন্যরকম। সেটা মাথায় রাখতেই হবে। ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের কথা স্মরণ করে হরভজন বলেছেন, ‘ওই ম্যাচের আগের রাতে আমি ঘুমোতে পারিনি। আমরা যদি হেরে যাই তাহলে সবাই কী বলবেন, সেটাই শুধু ভাবছিলাম। হেরে গেলে যাতে ক্ষুব্ধ দর্শকরা আমার বাড়িতে ভাঙচুর না করেন, তার জন্য কয়েকজনকে নজর রাখারও অনুরোধ জানিয়েছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এমনই অবস্থা হয়। মনে হয় যেন আমরা যুদ্ধ করতে চলেছি।’ এজবাস্টনে আগামীকালের এই ম্যাচ ঘিরে দু দলের সমর্থকরাই উত্তেজনায় ফুটছেন। ভারতের বহু যুদ্ধের নায়ক হরভজনের মতে, এই ম্যাচে চাপ সামাল দিতে পারাই আসল। ভারত-পাক ম্যাচে চাপই সবকিছুকে ছাপিয়ে যায়। যে দল ভালভাবে চাপ সামাল দিতে পারে, সেদিন তারাই জেতে। গত কয়েক বছর ধরে চাপ কাটানো আয়ত্ত করে ফেলেছে ভারত। শুধু পাকিস্তান নয়, যে কোনও দলের বিরুদ্ধেই চাপ সামাল দিতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। এখানেই পিছিয়ে আছে পাকিস্তান। একসময় ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সাকলিন মুস্তাক, সইদ আনোয়ার, ইনজামাম উল হক, মহম্মদ ইউসুফের মতো ক্রিকেটাররা একসঙ্গে খেলতেন। পাকিস্তানের বর্তমান দলের সঙ্গে অতীতের সেই দলের কোনও তুলনাই হয় না। হরভজন সেই বিরল ক্রিকেটারদের অন্যতম যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও, সব খুঁটিনাটি খবর তাঁর নখদর্পণে। ভারতের তুলনায় পাকিস্তানকে পিছিয়ে রাখলেও, শোয়েব মালিক ও মহম্মদ আমিরকে বিপজ্জনক খেলোয়াড় বলে মনে করছেন ভাজ্জি। তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদেরও প্রশংসা করেছেন। তবে হরভজনের মতে, পাকিস্তানের ব্যাটিং বিভাগ দক্ষিণ আফ্রিকা বা ভারতের মতো শক্তিশালী নয়। পাকিস্তান দলে এবি ডিভিলিয়ার্স, ফাফ দু প্লেসি, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মার মতো ব্যাটসম্যান নেই।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget