এক্সপ্লোর

AFC Cup 2022: এএফসি কাপে গোকুলমের কাছে বিধ্বস্ত এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan vs Gokulam Kerala: এএফসি কাপে গ্রুপ ডি-র প্রথম ম্যাচে গোকুলম কেরলের কাছে ২-৪ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান। প্রথম ম্যাচেই হেরে পিছিয়ে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড।

কলকাতা: এএফসি কাপে (AFC Cup 2022) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আই লিগ (I League) চ্যাম্পিয়ন গোকুলম কেরলের (Gokulam Kerala) কাছে বিধ্বস্ত এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গ্রুপ ডি-র প্রথম ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডকে ৪-২ গোলে উড়িয়ে দিল গোকুলম। আই লিগ চ্যাম্পিয়নরা আরও বেশি গোলে জিতলেও অবাক হওয়ার কিছু থাকত না।

বিধ্বস্ত সবুজ-মেরুন

এএফসি কাপে গ্রুপ পর্যায়ের যোগ্যতা অর্জন পর্বে ভাল পারফরম্যান্স দেখায় এটিকে মোহনবাগান। সেই সময় দেশে ছিলেন দলের অন্যতম ভরসা ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণ। বাবার মৃত্যুর শোক কাটিয়ে তিনি কলকাতায় ফিরে দলে যোগ দিয়েছেন। আজ প্রথম একাদশেও ছিলেন তিনি। ফলে সবুজ-মেরুনের আক্রমণের ধার বাড়ার কথা ছিল। কিন্তু ম্যাচে তার প্রতিফলন দেখা গেল না। উল্টে চার গোল হজম করতে হল সবুজ-মেরুনকে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে এএফসি কাপে গ্রুপ পর্যায়ের শুরুটা খারাপভাবেই হল।

গোলশূন্য প্রথমার্ধ

আজ শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। ১৮ মিনিটেই প্রথম গোল পেয়ে যেতে পারতেন রয় কৃষ্ণ। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। প্রতি আক্রমণ গোকুলমও ভাল সুযোগ তৈরি করে। জর্ডাইন ফ্লেচারের শট কোনওরকমে বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিংহ। ২৯ মিনিটে জনি কাউকোর শট বাঁচিয়ে দেন গোকুলমের গোলকিপার রক্ষিত ডাগার। ৩৮ মিনিটে ডেভিড উইলিয়ামসের শট অল্পের জন্য বাইরে চলে যায়। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। সেই সময় ভাবা যায়নি দ্বিতীয়ার্ধে ৬ গোল দেখতে পাবেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকরা।

লুকা ম্যাকেনের জোড়া গোল

৫১ মিনিটে প্রথম গোল করে গোকুলমকে এগিয়ে দেন লুকা ম্যাকেন। ২ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন প্রীতম কোটাল। ৫৭ মিনিটে ফের গোল। এবার গোল করে গোকুলমকে ফের এগিয়ে দেন রিশাদ পাজায়া। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ম্যাকেন। ৮০ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে ব্যবধান কমান লিস্টন কোলাসো। সেই সময় সবুজ-মেরুন সমর্থকরা আশা করছিলেন, তাঁদের প্রিয় দল ম্যাচে সমতা ফেরাতে পারবে। কিন্তু ৮৯ মিনিটে জিতিন গোল করে এটিকে মোহনবাগানের সমতা ফেরানোর আশা শেষ করে দেন।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget