এক্সপ্লোর

AFC Cup 2023: জয়ের সরণীতে ফিরল মোহনবাগান, আবাহনীকে ৩-১ হারিয়ে এএফসি কাপের মূল পর্বে সবুজ মেরুন

Mohun Bagan Super Giant: ম্যাচে পিছিয়ে পড়েও জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু ও একটি আত্মঘাতী গোলের সুবাদে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

কলকাতা: গত ম্যাচেই সাদার্ন সমিতির বিরুদ্ধে কলকাতা লিগে হতাশাজনকভাবে ০-২ স্কোরলাইনে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant)। তবে এএফসি কাপের (AFC Cup 2023) ম্যাচে তারকারা দলে ফিরতেই জয়ের সরণীতেও ফিরল সবুজ মেরুন। বাংলাদেশের আবাহনী লিমিটেডকে ঢাকা (Abahani Dhaka Limited)  ৩-১ গোলে পরাজিত করে মহাদেশীয় টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নিল মোহনবাগান। ম্যাচে পিছিয়ে পড়েও জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু ও একটি আত্মঘাতী গোলের সুবাদে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

 

ম্যাচের শুরুর দিকে সবুজ মেরুনকে এগিয়ে দেওয়ার বড় সুযোগ পেয়েছিলেন কামিন্স। লিস্টন কোলাসার ঠিকানা লেখা পাস থেকে গোল করার সুযোগ আসে তাঁর কাছে। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তার মাশুলও গুণতে হয় জুয়ান ফেরান্দোর ছেলেদের। ম্যাচের ১৭ মিনিটেই কর্নেলিয়াস বাগান গোলরক্ষক বিশাল কাইথের ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশের ক্লাবটিকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ে আরও তেড়েফুরে আক্রমণ শুরু করে এপার বাংলার ক্লাব। ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে কামিন্সের সামনে মোহনবাগানকে সমতায় ফেরানোর বড় সুযোগ আসে। কোলাসোকে বক্সে ফাউল করা হয়। এবার আর সুযোগ হাতছাড়া করেননি অজি বিশ্বকাপার। প্রথমার্ধের খেলা শেষ হয় সমতায়। 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মোহনবাগান। তার সুফলও পেয়ে যায় সবুজ মেরুন। হুগো বুমোসের শট ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন মিলাদ। ২-১ এগিয়ে যায় সবুজ মেরুন। তার প্রায় সঙ্গে সঙ্গেও আর্মান্দো সাদিকুর সৌজন্যে ব্যবধান আরও বাড়িয়ে নেয় মোহনবাগান। কর্নার থেকে আসে গোল। ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা করেও আর মোহনবাগানের রক্ষণ ভেদ করতে পারেনি বাংলাদেশের দলটি। ফলত ৩-১ স্কোরলাইনেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

প্রসঙ্গত, এদিন কলকাতা ফুটবল লিগের ম্যাচে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলও জয় পায়। কলকাতা কাস্টমসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৮৭ মিনিটে মহিতোষের একমাত্র গোলে তিন পয়েন্ট অর্জন করে লাল হলুদ। এই ম্যাচ জিতে তাঁরা নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল। ১১ ম্যাচের পর লাল হলুদের সংগ্রহ ২৬ পয়েন্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কার্লসেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের গেম ১ ড্র করলেন প্রজ্ঞানন্দ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget