এক্সপ্লোর

Chess World Cup 2023: কার্লসেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের গেম ১ ড্র করলেন প্রজ্ঞানন্দ

Chess World Cup 2023 Final: ৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল।

বাকু: সেয়ানে সেয়ানে কোলাকুলি বোধহয় একেই বলে। আজ, মঙ্গলবার (২২ অগাস্ট) দাবা বিশ্বকাপের ফাইনালে (Chess World Cup 2023 Final) বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) মুখোমুখি হয়েছিলেন ভারতের বিস্ময়বালক রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। নরওয়ের তারকা দাবাড়ুর বিরুদ্ধে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করলেন সদ্য ১৮-এ পা দেওয়া ভারতীয় দাবাড়ু। ৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল। 

২১ বছর আগে (২০০২ সালে) বিশ্বনাথন আনন্দ শেষ ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপ জিতেছিলেন। তারপর থেকে আর কোনও ভারতীয় বিশ্বখেতাব জেতেননি। সোমবার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে পৌঁছে বিশ্বখেতাব জয়ের আশা জাগিয়েছিলেন প্রজ্ঞানন্দ। বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও, তেমনটা যে তিনি টুর্নামেন্টের শুরুতে কল্পনাও করেননি, সেকথাও জানিয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে তিনি জানিয়েছিলেন যে বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে লড়াই অবশ্যই করবেন তিনি। নিজের কথা রাখলেন ভারতীয় তরুণ।

নরওয়ের কার্লসেনের বিরুদ্ধে এক চুলও জমি ছাড়েননি তিনি। কার্লসেনের বিরুদ্ধে এই নিয়ে বিশ নম্বর বার মুখোমুখি হচ্ছেন প্রজ্ঞানন্দ। গত বছরের ফেব্রুয়ারিতে এয়ারথিংজ় মাস্টার্সে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে হেড-টু-হেডে খানিকটা এগিয়েই নরওয়ের দাবাড়ু। তাঁকে বর্তমান বিশ্বের সেরা দাবাড়ু মনে করেন অনেকেই। কার্লসেনের রেকর্ডও ঈর্ষণীয়। তবে তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত বিশ্বকাপ খেতাব অধরাই রয়েছে। সেই অধরা খেতাব জয়ের লক্ষ্যেই এদিন প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছিলেন তিনি।

তবে ভারতীয় বিস্ময়বালকের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। কাল আবার গেম ২-এ মুখোমুখি হবেন দুইজনে। কাল সাদা নিয়ে খেলবেন কার্লসেন এবং কালো নিয়ে খেলবেন প্রজ্ঞানন্দ। কালই নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে দাবা। প্রজ্ঞানন্দের সামনে বিশ্বকাপ ফাইনাল জিতে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। বিশ্বনাথন আনন্দ ২০০০ ও ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। তিনি কিংবদন্তির আনন্দের মতোই বিশ্বখেতাব জিততে পারেন, কি না, সেইদিকেই তাকিয়ে সকল ভারতবাসী।

তবে ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ক্যান্ডিডেটস ২০২৪-র ছাড়পত্র পেয়ে গিয়েছেন প্রজ্ঞানন্দ। বব ফিশার এবং ফাইনালে তাঁর প্রতিপক্ষ কার্লসেনের পর তৃতীয় কণিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন করেছেন চেন্নাইয়ে জন্ম নেওয়া ভারতীয় দাবাড়ু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ১০ জনের কাস্টমসের বিরুদ্ধে লড়াই করে জিতল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Argentina vs Spain: এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget