এক্সপ্লোর

Afghanistan Asia Cup Squad: নেতৃত্বে নবি, এশিয়া কাপের জন্য দল ঘোষণা আফগানিস্তানের

Afghanistan Asia Cup: দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২৭ অগাস্ট অভিযান শুরু করছে আফগানিস্তান। এরপর ৩০ অগাস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

কাবুল: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য আফগানিস্তান (Afganistan) দল ঘোষিত হয়ে গেল। ১৭ সদস্যের দলে অধিনায়ক নির্বাচিত হয়েছেন মহম্মদ নবি। ৩৪ বছরের অলরাউন্ডার শামিউল্লাহ সিনওয়ারি। আফগান লেগস্পিনার রশিদ খানকে (Rashid Khan) দলে নেওয়া হয়েছে। আফগানিস্তান গ্রুপ  বি-তে রয়েছে। দুবাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে আগামী ২৭ অগাস্ট অভিযান শুরু করছে আফগানিস্তান। এরপর ৩০ অগাস্ট বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক নূর মালিকজাই বলেন, ''এশিয়া কাপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট। সম্ভাব্য সেরা দলই গড়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরে দূরে থাকলেও শিনওয়ারিকে দলে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের ভিত্তিতে।''

শিনওয়ারি দেশের জার্সিতে মোট ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১০ সাল থেকে। তবে ২০২০ সালের মার্চ মাস থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট লিগে ৯ ম্যাচে মোট ২০২ রান করেছেন। 

বাঁহাতি স্পিনার নুর আহমেদকে দলে নেওয়া হয়েছে। তাঁকে মুজিব উর রহমানের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে। এছাড়াও স্কোয়াডে রয়েছেন ইব্রাহিম জাদরান, হাসমতউল্লাহ শাহিদি ও নবীন উল হক তাঁদের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে। উল্লেখ্য়, আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। 

আফগানিস্তান স্কোয়াড: মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসোস জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতউল্লাহ শহিদি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন উল হক, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান ও সামিউল্লাহ শিনওয়ারি। রিজার্ভ : নিজাত মাসুদ, কাইস আহমেদ ও শরফউদ্দিন আশরাফ।

বাংলাদেশের স্কোয়াড ঘোষিত হয়েছে সম্প্রতি

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে দেখা যাবে সাব্বির রহমানকে। তিনি ফিরেছেন স্কোয়াডে। এছাড়াও জিম্বাবোয়ে সিরিজে বিশ্রামের পর ফের জাতীয় দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ছিটকে গিয়েছেন লিটন দাস। দলে জায়গা পাননি শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

গত বিপিএল মরসুম একদমই ভাল যায়নি সাব্বিরের। ৬টি ম্যাচ খেলে মাত্র ১০৯ রান করেছিলেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ৩৯.৬১ গড়ে মোট ৫১৫ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। আর তার ফলেই নির্বাচকদের নজরে ফের চলে আসেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget