এক্সপ্লোর

ক্যানসারকে হারিয়ে মাইক হাতে ফিরছেন অরুণ লাল

সেই পরিচিত ভঙ্গিতে, মাইক হাতে তাঁর গলাটা বেশ কিছুদিন শোনা যায়নি। ক্রিকেট ধারাভাষ্য থেকে এত দিন অদৃশ্য থাকার কারণটা শেষ পর্যন্ত জানালেন অরুণ লাল। বঙ্গ ক্রিকেটের আইকন, বাংলার রঞ্জি ট্রফি জয়ের অন্যতম কারিগর গত ক’য়েক মাস ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন নিঃশব্দে। চলতি বছরে জানুয়ারিতে তাঁর চোয়ালে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষায় যা ‘বিরল ও বিপজ্জনক’। শুরু হয় কঠিন লড়াই। চোয়াল প্রতিস্থাপনের জন্য ১৪ ঘণ্টার অস্ত্রোপচারও করতে হয়। এ রকম কঠিন উইকেটেও দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন অরুণ। ‘‘রোগের লক্ষণগুলো ঠিক সময়ে ধরা পড়েছিল। এর পর কঠোর চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সব সামলাতে পেরেছি,’’ বলেছেন ভারতের প্রাক্তন ওপেনার। ৫১ বছর পর বাংলাকে রঞ্জি দেওয়া ক্রিকেটার অবসর নেন ৪৫ বছর বয়েসে। তার দেড় দশক পর এ রকম চরম মানসিক যুদ্ধ লড়ে উঠে তাঁর মনে হচ্ছে যেন জীবনের নতুন ইনিংস শুরু করছেন। ‘‘অবশ্যই এটা নতুন জীবন পাওয়ার মতো। খুব কঠিন লড়াই। চিকিৎসকদের কাছে আমি ঋণী,’’ বলেছেন তিনি। দূরারোগ্য রোগের বিরুদ্ধে এই লড়াইয়ে অরুণকে মানসিক ভাবে চাঙ্গা রেখে যাচ্ছেন তাঁর প্রাক্তন সতীর্থ ও বন্ধুরাও। অরুণও আশাবাদী, মাস দু’য়েকের মধ্যে ফের ধারাভাষ্যে ফিরতে পারবেন। ক্যানসারজয়ী যুবরাজ সিংহ বলেছেন, ‘‘আমি জানি এই সময় মনের অবস্থা কী রকম হয়। আমি এই সময়টা পেরিয়ে এসেছি। কারও কষ্ট কিছুটা ভাগ করে তাঁকে সেরে উঠতে সাহায্য করার থেকে ভাল কিছু হয় না।’’ ভারতীয় ক্রিকেটের ‘পিগি’কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টুইট, ‘‘পিগি আমরা তোমায় ভালবাসি...তুমি আবার উঠে দাঁড়াবে, আবার ক্রিকেটে তোমার কথা শোনা যাবে..তুমি ঈশ্বরের সন্তান।’’ পাশাপাশি টুইট করে অরুণকে সাহস দিয়েছেন অনিল কুম্বলে থেকে ভিভিএস লক্ষ্মণ, বোর্ড সচিব অনুরাগ ঠাকুর থেকে প্রাক্তন পাক ওপেনার আমির সোহেল।

সেরা শিরোনাম

Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget