এক্সপ্লোর

ব্যাটসম্যানদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ এ-কে ৭ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত এ

দুই ওপেনার মায়াঙ্ক অগ্রবাল ও প্রিয়াঙ্ক পাঞ্চালের জোড়া শতরানে ভর করে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত এ।

পোর্ট অফ স্পেন: দুই ওপেনার মায়াঙ্ক অগ্রবাল ও প্রিয়াঙ্ক পাঞ্চালের জোড়া শতরানে ভর করে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে সাত উইকেটে জিতল ভারত এ। জয়ের জন্য ২৭৮ রান তাড়া করতে নেমে মায়াঙ্ক ১৩৪ বলে ৮১ এবং প্রিয়াঙ্ক ১২১ বলে ৬৮ রান করেন। ওই দুই ব্যাটসম্যানের যুগলবন্দী ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে দলের জয়ের ভিত গড়ে দেন। তাঁদের জুটিতে ১৫০ রান যোগ হয়। অভিমূন্য ইশ্বরন ৬২ ও আনমোলপ্রিত সিংহ ৫১ রানে অপরাজিত থাকেন। ৭৯.১ ওভারে ৩ উইকেটে ২৮২ রান করে ম্যাচ জিতে যায় ভারত এ। সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত এ। ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারত এ জয়ের লক্ষ্য থেকে মাত্র ৩৩ রান দূরে ছিল। প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি তারা। এর আগে অফ-স্পিনার কৃষ্ণাপ্পা গৌতমের দাপটে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এ ১৪৯ রানে অল আউট হয়ে যায়। শুক্রবার চার উইকেটে ১২ রান নিয়ে খেলা শুরু করেছিল তারা। সুনীল অ্যাম্ব্রিস (৭১) ও জেরমেইন ব্ল্যাকউড (৩১) দলের রান তিন অঙ্ক পার করতে সাহায্য করেন। এরপর রান তাড়া করতে নেমে মায়াঙ্ক ও প্রিয়াঙ্ক ভারত এ দলের শক্ত ভিত গড়ে দেন। কিন্তু তাঁরা অল্প রানের ব্যবধানে আউট হয়ে যান। অধিনায়ক হনুমা বিহারী (১)-কে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দল শুক্রবার দিনের শেষে জয়ের আশা জিইয়ে রেখেছিল। কিন্তু শেষপর্যন্ত ভারত এ দলের ব্যাটসম্যানদের দৃঢ়তা তাদের সেই আশায় জল ঢেলে দেয়। গত বৃহস্পতিবার ভারত এ প্রথম ইনিংসে ১৯০ রানে অল আউট হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে দুবে (৮৫ বলে ৭৯) এবং প্রিয়াঙ্ক (১২৫ বলে ৫৮) ষষ্ঠ উইকেট জুটিতে ১২৪ রান যোগ করেন।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget