এক্সপ্লোর

Ajaz Patel: ইতিহাস গড়ে এক ইনিংসে ১০ উইকেট, আজাজ-কীর্তিতে উচ্ছ্বসিত ক্রিকেটমহল

এক ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল রেকর্ড স্পর্শ করলেন নিউজিল্যান্ডের আজাজ পটেল। এর আগে এই কীর্তি গড়েছিলেন জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলে।

মুম্বই: বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে বিরল রেকর্ড স্পর্শ করলেন নিউজিল্যান্ডের (New zealand) আজাজ পটেল (Ajaz Patel)। এর আগে এই কীর্তি গড়েছিলেন জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলে (Anil Kumble)। নিউজিল্যান্ডের বোলারের এই কীর্তিতে টুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছে ক্রিকেটমহল। ১৯৮৮-তে মুম্বইতেই জন্মগ্রহণ করেন আজাজ। এবার সেই জন্মভূমিতেই কীর্তি গড়লেন এই স্পিন বোলার।

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shahtri) বলেন, "ক্রিকেটের দুনিয়ায় সবচেয়ে কঠিন কীর্তি। এক ইনিংসে একটা গোটা দলকে গুটিয়ে নেওয়া যেকোনও সত্যর চেয়েও অনেকাংশে এগিয়ে। একেবারেই অবিশ্বাস্য। ওয়েল ডান ইয়ং ম্যান।" 

টুইটে শুভেচ্ছা জানিয়েছেন একই নজির গড়া অনিল কুম্বলে। টুইটে ভারতীয় লেগস্পিনার বলেন, "১০ উইকেট ক্লাবে আজাজ পটেলকে স্বাগত জানাই। দারুণ বোলিং করেছো। টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিন এই কৃতিত্ব অর্জন করার জন্য বিশেষ প্রয়াস দরকার হয়।" 

আজাজকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার ইরফান পাঠানও। তিনি লিখেছেন, "দয়া করে কোনও ভারতীয়কে অন্য দেশে যেতে দেবেন না। যাওয়ার কথা না বলাই ভাল। এটা দশ কা দম।" 

বীরেন্দ্র সহবাগ টুইটে বলেছেন, "এই খেলায় সবচেয়ে কঠিন কাজ এই কীর্তি গড়া। এক ইনিংসে দশ উইকেট! আজাজ প্যাটেল এই দিনটি সারাজীবন মনে থাকবে তোমার। মুম্বইতে জন্ম, মুম্বইতেই ইতিহাস গড়া। ঐতিহাসিক কীর্তি গড়ায় অভিনন্দন আজাজ।" ওয়াসিম জাফর যেমন বলেছেন, "অনিল কুম্বলে ভাই, আপনি কি দেখছেন এই খেলা? আপনার এক্সক্লুসিভ ক্লাবে আজ আরও একজন নতুন সদস্য এল।" 

ক্রিকেটকে বলা হয়- 'জেন্টেলম্যানস গেম'। মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ৩২৫-এ ভারতকে একাই গুটিয়ে যখন মাঠ ছাড়ছেন আজাজ, হাততালি দিয়ে সেই কীর্তিকে অভিনন্দন জানাল ভারতীয় ড্রেসিংরুমও। 

প্রসঙ্গত, জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন। সেটাই টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম ১০ উইকেট নেওয়ার ঘটনা। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। তিনি দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ জন ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। তারপর আজ ফের এই নজির গড়লেন আজাজ।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget