এক্সপ্লোর

Ajinkya Rahane: ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট থেকে নাম তুলে নিলেন রাহানে

Ajinkya Rahane Update: ভারতীয় দল ফের টেস্ট খেলতে নামবে আগামী ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। আর রাহানে একমাত্র টেস্ট ফর্ম্যাটেই খেলেন এখন। তাহেল কেন তিনি সরে দাঁড়ালেন কাউন্টি থেকে?

মুম্বই: ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। লেস্টারশায়ারের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি বাতিল করলেন অজিঙ্ক রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ বেড়ে যাওয়ায় এবার কাউন্টি খেলা থেকে সরে দাঁড়ালেন মুম্বই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কাউন্টি খেলতে যাবেন, এ কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের তরফে রাহানেকে অপেক্ষা করতে বলা হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভাল পারফরম্যান্সের পর সুযোগ চলে আসে ক্যারিবিয়ান সফরেও। এমনকী সহ অধিনায়ক হিসেবে সেই সফরে গিয়েছিলেন তিনি। ব্যাট হাতে যদিও সফল হননি। 

ভারতীয় দল ফের টেস্ট খেলতে নামবে আগামী ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। আর রাহানে একমাত্র টেস্ট ফর্ম্যাটেই খেলেন এখন। তাহেল কেন তিনি সরে দাঁড়ালেন কাউন্টি থেকে? উল্লেখ্য, কাউন্টি ক্লাবটির হয়ে রাহানের প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও ওয়ান ডে ম্যাচ খেলার কথা ছিল। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ''আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বৃদ্ধি পাওয়ায় রাহানে কাউন্টি না খেলার কথা জানিয়েছে। অগস্ট এবং সেপ্টেম্বর— এই দু’মাস ক্রিকেট থেকে দূরে থাকার কথা আমাদের জানিয়েছে রাহানে।’’ লেস্টারশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট ক্লদ হেন্ডারসন বলেছেন, ‘‘আমরা রাহানের পরিস্থিতি বুঝতে পারছি। গত কয়েক মাসে প্রচুর ক্রিকেট খেলতে হয়েছে ওকে। ভারতের মাটিতে যেমন খেলেছে, তেমন জাতীয় দলের সঙ্গেও সফর করেছে। তাই আমরা ওর ইচ্ছাকে মর্যাদা দিচ্ছি। ওর বিশ্রাম দরকার। পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।''

সাফাই দ্রাবিড়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে হারতে হয়েছে ভারতকে। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মনে করছেন সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপের কথা মাথায় রেখে ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করাটা প্রয়োজনীয় ছিল। 'এটাই আমাদের খেলোয়াড়দের পরখ করে নেওয়ার শেষ সুযোগ ছিল। আমাদের বেশ কিছু আহত ক্রিকেটার এনসিএতে রয়েছে। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগে সময় তো বেশি বাকি নেই। আমরা আশা করছি বিশ্বকাপ বা এশিয়া কাপের আগে তাদের মধ্যে অন্তত কয়েকজন ফিট হয়ে যাবেন। তবে যদি তারা ফিট না হন, সে কথা মাথায় রেখেই বাকিদেরও তো সুযোগ দিতে হবে। যাতে তারা প্রয়োজনে অন্তত কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে পারেন।'

দ্রাবিড়ের মতে রোহিত, বিরাটকে এই ম্যাচে খেলালে লাভের লাভ তেমন কিছুই হত না। 'আমাদের তো আসল লক্ষ্যটার দিকে নজর রাখতে হবে। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ নিয়ে ওরকমভাবে ভাবা সম্ভব নয়। এই সিরিজের পর বিশ্বকাপ, এশিয়া কাপের আগে তো আর হাতে দুই, তিনটে ম্য়াচ রয়েছে। এমন পরিস্থিতিতে বিরাট এবং রোহিতকে খেলিয়ে খুব একটা লাভ হত না।'

সেরা শিরোনাম

Kapil Dev on CJP Protest: 'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
'অন্যদের কথাও শুনতে হবে...' আন্দোলনকারী তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা কপিল দেবের
India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget