এক্সপ্লোর

স্পটফিক্সিংয়ের শাপমুক্তির লক্ষ্যে সেই লর্ডসেই নামছেন আমির

লন্ডন: ২০১০-র স্পটফিক্সিং কেলেঙ্কারির ছায়া থেকে বেরোতে মরীয়া পাকিস্তানি পেসার মহম্মদ আমির। ছয় বছর আগে যেখানে এই কলঙ্কের দাগ লেগেছিল সেই লর্ডসেই শাপমুক্তির খোঁজে আমির। আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তানের। ওই ম্যাচেই অন্ধকার অতীতকে পিছু ফেলে নিজের ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর আমির। উল্লেখ্য, ছয় বছর আগে ইংল্যান্ডের একটি ট্যাবলয়েডের স্টিং অপারেশনে যা ধরা পড়ে তা সমগ্র ক্রিকেটকেই কালিমালিপ্ত করে। খোদ পাক দলের অধিনায়ক সলমন বাটের নির্দেশমতো আমির ও দলের অন্য পেসার মহম্মদ আসিফ একের পর এক নো-বল করতে থাকেন। এই স্পটফিক্সিংয়ের অপরাধে তিন পাক ক্রিকেটারের ওপর পাঁচ বছর নিষেধাজ্ঞা আরোপিত হয়। একইসঙ্গে স্পোর্টস এজেন্ট মাজহার মজিদের সঙ্গে বাট, আমির ও আসিফের জেলও হয়। স্পটফিক্সিংয়ের ওই ঘটনা এতটাই আলোড়ল তুলেছিল যে, ওই ম্যাচে সদ্য কৈশোর পেরোনো আমিরের ৮৬ রানে ৬ উইকেট সংগ্রহের কৃতিত্ব ধামাচাপা পড়ে গিয়েছিল। ঘটনার ছয় বছর পরেও আমিরের গতির সঙ্গে বলের লেট সুয়িং করানোর দক্ষতা একই রকম রয়েছে। সিরিজের প্রস্তুতি ম্যাচে ৩৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে তা বুঝিয়ে দিয়েছেন আমির। কাজেই আগামীকালের টেস্টে সবার নজর থাকবে আমিরের দিকেই। আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর যৌক্তিকতা নিয়ে রামিজ রাজার মতো প্রাক্তনরা। কিন্তু পরিস্থিতি মেনে নিচ্ছেন দুই পক্ষের ক্রিকেটাররাই। ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট বলেছেন, আমিরের খেলা নিয়ে আমারদের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু এই নিয়ে কথা বাড়িতে তো লাভ নেই। কারণ, আগামী চার টেস্টেই ও আমাদের বিরুদ্ধে বোলিং করবে।

সেরা শিরোনাম

IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
IND vs ENG: শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
শ্রেয়সের অধিনায়কোচিত ইনিংস, হাফসেঞ্চুরি করলেন অভিষেকও, চাপে পড়েও প্রথম টি-২০-তে বড় রান তুলল ভারত
FIFA World Cup 2026: দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড
দলের প্রয়োজনে জ্বলে উঠলেন কেন, অধিনায়কের জোড়া গোলেই পিছিয়ে পড়েও কঙ্গোকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget