এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে নজর থাকবে ঋষভের দিকে

মোহালি: আগামী রবিবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ভারতের মাথাব্যাথার কারণ ব্যাটিংয়ের টপ অর্ডারের ব্যর্থতা। এরইমধ্যে আগামী বিশ্বকাপের স্কোয়াডে তাঁর অন্তর্ভূক্তির সম্ভাবনা জোরাল করার সুযোগ তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের সামনে। বিশ্বকাপ দলের সম্ভাব্য সব খেলোয়াড়দের সুযোগ দেওয়ার বিষয়টি মাথায় রয়েছে অধিনায়ক বিরাট কোহলির। সেজন্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুটি ম্যাচে প্রথম একাদশে কিছু পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট। মহেন্দ্র সিংহ ধোনি তাঁ ঘরের মাঠ রাঁচিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। এখন লন্ডনগামী উড়ানের টিকিট নিশ্চিত করার একটা সুযোগ পেতে চলেছেন ঋষভ। এর আগে একদিনের ম্যাচে ঋষভ ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে খেলেছিলেন ঋষভ। এবার আগামী দুটি ম্যাচে ধোনিকে বিশ্রাম দেওয়ায় পন্ত উইকেটরক্ষক হিসেবেই মাঠে নামবেন। প্রথম একাদশে দেখা যাবে পেসার ভুবনেশ্বর কুমারকে। গতকাল তৃতীয় ম্যাচে নিজের ফলো থ্রুতে পায়ে আঘাত পেয়েছিলেন মহম্মদ সামি। এরপরও সামি তাঁর স্পেল সম্পূর্ণ করেন। কিন্তু ইংল্যান্ডে জসপ্রিত বুমরাহর সঙ্গে তাঁকে নতুন বল হাতে দেখা যাবে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে যে বিশ্রাম দেওয়া হবে, তা খুবই স্বাভাবিক। গতকাল ম্যাচের পর আগামী দুটি ম্যাচে দলের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে, টপ অর্ডারের ব্যাটিং ফর্ম। একমাত্র কোহলি দুরন্ত ছন্দে রয়েছেন। গত তিনটি ম্যাচে দুটি শতরান সহ ২৮৩ রান করেছেন। এরপর সবচেয়ে বেশি রান কেদার যাদবের- ১১৮। রোহিত শর্মার ব্যাট নিষ্প্রভ। তিন ইনিংসে সাকুল্যে ৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। চার নম্বরে অম্বাতি রায়ডুর ফর্ম খুবই খারাপ। তিন ম্যাচে তাঁর মোট রান ৩৩। ফর্মে ফিরতে লড়াই করতে হচ্ছে শিখর ধবনকেও। তিন ম্যাচে তিনি করেছেন মাত্র ২২ রান। বিশ্বকাপ স্কোয়াডে ধবন ও রায়ডুকে বিশ্বকাপ স্কোয়াডে কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কাজেই তাঁদের দুজনের ফর্ম নিঃসন্দেহে উদ্বেগে রাখবে টিম ম্যানেজমেন্টকে। কোহলি দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন।তবে রবিবারের ম্যাচে কে এল রাহুলকে দেখে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে ধবন বা রায়ডু- কার জায়গায় তাঁকে খেলানো হতে পারে, তা স্পষ্ট নয়।

সেরা শিরোনাম

Mohammed Shami: 'যতদিন বাঁচব, ততদিন খিদেটা থাকবে', আগরকর ও টিম ইন্ডিয়াকে বার্তা দিলেন শামি?
'যতদিন বাঁচব, ততদিন খিদেটা থাকবে', আগরকর ও টিম ইন্ডিয়াকে বার্তা দিলেন শামি?
Indian Football: হঠাৎই বদলে গেল ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের সূচি, নতুন দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন
হঠাৎই বদলে গেল ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের সূচি, নতুন দিনক্ষণ ঘোষণা করল ফেডারেশন
IND vs PAK: পাকিস্তানের বিপক্ষে দুরন্ত রেকর্ড সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে তারকাত্রয়ীর রেকর্ড
পাকিস্তানের বিপক্ষে দুরন্ত রেকর্ড সত্ত্বেও ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছে তারকাত্রয়ীর রেকর্ড
IND vs PAK: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই হুঙ্কার ভারতীয় মহাতারকা দীপ্তি শর্মার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget