এক্সপ্লোর

রিও-তে ভারতীয় অ্যাথলিটদের সব সমস্যা সমাধানের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।   রিও-তে যাওয়ার পর থেকেই ভারতীয় অ্যাথলিটরা একের পর এক সমস্যার মোকাবিলা করছেন। প্রথমে গেমস ভিলেজে আসবাবপত্র, টেলিভিশন নিয়ে সমস্যায় পড়ার পরে জার্সি এবং পোশাকের সমস্যা হচ্ছে হকি দলের। উপযুক্ত পোশাকের অভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না পুরুষ হকি দল।   ক্রীড়ামন্ত্রী বলেছেন, ভারতীয় হকি দলের জন্য নতুন জার্সি পাঠানো হচ্ছে। হকি ইন্ডিয়ার মাধ্যমে এই সমস্যা মেটানোর চেষ্টা চলছে। আসবাব এবং টিভির সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। গেমস ভিলেজে সব অ্যাথলিটের সুযোগ-সুবিধার বিষয়টি অলিম্পিক আয়োজক কমিটির দেখার কথা। কিন্তু ভারতীয় অ্যাথলিটদের সমস্যার কথা জানতে পেরেই সরকার ব্যবস্থা নিয়েছে। ভারতীয় অ্যাথলিটদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার খরচ বাবদ ব্রাজিলের ভারতীয় দূতাবাসকে এক কোটি টাকা দেওয়া হয়েছে।   ক্রীড়ামন্ত্রীর আশা, এই সামান্য সমস্যার ফলে ভারতীয় অ্যাথলিটরা মনোবল হারাবেন না। তাঁদের প্রস্তুতির জন্য ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে। খেলোয়াড়দের সবরকম সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সেরা ভারতীয় ও বিদেশি কোচ, বিদেশে অনুশীলন, যাবতীয় সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছে। কোনও খেলোয়াড়ের বিশেষ কোচের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম গেমস ভিলেজে ভারতীয় খাবার পরিবেশন করা হচ্ছে। ভারতীয় দূতাবাস অ্যাথলিটদের সবরকম সাহায্য করছে। আশা করা যায় এর ফলে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সে উন্নতি হবে।   গেমস ভিলেজে লিয়েন্ডার পেজের ঘর না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর সঙ্গে ডাবলস পার্টনার রোহন বোপান্নার তিক্ত সম্পর্ক নিয়েও সমস্যা হতে পারে। তবে ক্রীড়ামন্ত্রী তা মানতে নারাজ। তাঁর দাবি, কোর্টে লিয়েন্ডার ও রোহনের সম্পর্ক ভাল।

সেরা শিরোনাম

IND vs NZ Live: হাতছাড়া জয়ের সুযোগ, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র
হাতছাড়া জয়ের সুযোগ, ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র
IND A vs PAK A: কাজে এল না তিলকের সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের
কাজে এল না তিলকের সেঞ্চুরি, এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতের
IND vs NZ: দ্রুত কনওয়ে, রবীন্দ্রকে হারিয়ে চাপ বাড়ছে কিউয়িদের, জয়ের আরও কাছে কাছে ভারত
দ্রুত কনওয়ে, রবীন্দ্রকে হারিয়ে চাপ বাড়ছে কিউয়িদের, জয়ের আরও কাছে কাছে ভারত
Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget