এক্সপ্লোর

IPL Update: বিপুল অর্থে আইপিএলে নতুন ২ দল, সৌরভকে শুভেচ্ছাবার্তায় কী বললেন ওয়ার্ন?

IPL Update: সোমবার সব থেকে বেশি দাম দিয়ে বিড করেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ। নিলামে প্রায় ৭০৯০ কোটি দাম দিয়েছে তারা। আরপিজি গ্রুপ ছাড়াও আইপিএলে আরেকটি দল সিভিসি ক্যাপিটালসের।

দুবাই: বিপুল অর্থ খরচ। আইপিএলে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা ৮ থেকে বেড়ে এবার ১০।  আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির ঘোষণা করা হল সোমবার। নতুন দল কেনার জন্য সোমবার সব থেকে বেশি দাম দিয়ে বিড করেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ। নিলামে প্রায় ৭০৯০ কোটি দাম দিয়েছে তারা। আরপিজি গ্রুপ ছাড়াও আইপিএলে অপর দলটি কিনতে চলেছে আন্তর্জাতিক সংস্থা সিভিসি ক্যাপিটাল। তাদের বিড ৫৬০০ কোটি টাকার। অর্থাৎ দুই সংস্থা মিলিয়ে ১২,৬৯০ কোটি টাকা ঢুকতে চলেছে বোর্ডের ঘরে।

স্পিন কিংবদন্তি নিজের ট্যুইটারে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআইকে শুভেচ্ছা জানিয়ে  লিখেছেন, 'আইপিএলে নতুন দুটো দলকেই শুভেচ্ছা আমার তরফে। এত এত টাকা খরচ করা হয়েছে ক্রিকেটের পেছনে। এর থেকেই বোঝা যায় যে ক্রিকেটই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা। অভিনন্দন বিসিসিআই ও সৌরভ গঙ্গোপাধ্যায়।'

 

দরপত্র নিয়ে কাটাছেঁড়ার পর দুই নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করা হয়। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, সিসিভি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপে দখলে লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলবে। 

বিসিসিআই-র পক্ষ থেকে দরপত্র আহ্বানের পর মোট ২২ টি সংস্থার পক্ষ থেকে বিড করা হয়েছিল। যদিও কার্যত সেই অর্থে লড়াই চলেছে ৫-৬টি বিড ঘিরেই। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য ২ হাজার কোটি টাকা প্রারম্ভিক মূল্য দর চাওয়া হয়েছিল। এবার ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র জমা দেওয়ার থেকে সর্বোচ্চ তিনটি কোম্পানির কনসোর্টটিয়ামকেও ছাড় দেওয়া হয়েছিল। বিসিসিআই সূত্রের খবর, লখনউ ফ্র্যাঞ্চাইজির জন্য ৭ হাজার কোটি টাকার দরপত্র দিয়েছিল আরপিএসজি গ্রুপ।

আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে নেমেছিল আদানি গ্রুপ, গোয়েঙ্কা গ্রুপের মতো দেশের মতো সংস্থারা। দেশের অন্যতম বিত্তশালী ব্যক্তি গৌতম আদানির সংস্থা আদানি গ্রুপ দরপত্র আহ্বান করেছিল আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য। পাশাপাশি লড়াইয়ে ছিল গোয়েঙ্কা গ্রুপ। মাঝে আইপিএলে দু'বছর খেলা রাইজিং পুনে সুপারজায়ান্টদের মালিকানা ছিল কলকাতার যে সংস্থার হাতে। পাশাপাশি এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলেরও মালিকানা যে সংস্থার অধীনে।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget