এক্সপ্লোর

পাক ক্রিকেট দলের কোচ নিয়োগ: সতীর্থ-নিন্দুকদের পাল্টা আক্রমের

করাচি: পাকিস্তান ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়েও একপ্রস্থ ‘নাটক’ চলছে সেদেশের ক্রিকেট বোর্ডে। এই নিয়ে গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম তুলোধনা করলেন তাঁরই একসময়ের সতীর্থদের! টি-২০ বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর পাক ক্রিকেট দলের খোলনলচে বদলানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। অধিনায়ক শাহিদ আফ্রিদি থেকে শুরু করে কোচ ওয়াকার ইউনিসকে ছাঁটাই করে ফেলা হয়।  বাতিল করে দেওয়া হয় হারুন রশিদের নেতৃত্বাধীন দল নির্বাচক কমিটিকে। সম্প্রতি, পিসিবি-র তরফে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারের নাম পরবর্তী পাক কোচ হিসেবে ঘোষণা করা হয়। নতুন কোচ নির্বাচন করার আগে সম্ভাব্য কোচের একটি তালিকা তৈরি করার দায়িত্ব দুই প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা ও ওয়াসিম আক্রমের ওপর দায়িত্ব দিয়েছিল পিসিবি। পাক বোর্ড সূত্রে খবর, এই দুই তারকা যে নামের তালিকা দেন, তাতে সকলেই বিদেশি ছিলেন। আর এখানেই বিতর্কের সূত্রপাত। দেশী কোচের জায়গায় বিদেশি কোচ বাছাই করা নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটার অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের রোষ গিয়ে পড়ে আক্রম ও রাজার ওপর। খবরে প্রকাশ, আক্রম ও রাজা থাকার ফলে কোচের পদে ইচ্ছা থাকা সত্ত্বেও আবেদন করেননি প্রাক্তন পাক ক্রিকেটার মহসিন খান ও আকিব জাভেদ। তাঁদেরকে পাল্টা একহাত নিয়েছেন আক্রম। একটি পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আক্রম নাম না করে মহসিন ও আকিবকে কটাক্ষ করেছেন আক্রম। তাঁর দাবি, এই দুজনের মধ্যে একজন না কি এ-ও বলেছেন, তিনি সরাসরি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। তাঁর প্রশ্ন, এটা কোন সুস্থ ভাবনাচিন্তা ও মানসিকতার পরিচয়? আক্রম জানান, অনেকের ধারনা যে বিদেশি কোচ নিয়োগ করতে এই কমিটি পূর্বসিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাঁর দাবি, এটা আদৌ সত্যি নয়। আক্রম জানান, দলের জন্য যা সবচেয়ে ভাল, সেটাই তাঁরা করেছেন। প্রাক্তন পাক পেসার তথা বর্তমানে ধারাভাষ্যকার আক্রম আরও বলেছেন,  মোহসিন খান তাঁকে জানিয়েছিলেন, যে দলে কলঙ্কিত ক্রিকেটার রয়েছে, তিনি সেই দলের কোচ হবেন না। পাশাপাশি, নতুন কোচ নিয়েও আশাবাদী শোনায় আক্রমকে। বলেন, আর্থারের বিপুল  কোচিং অভিজ্ঞতা রয়েছে। তাঁর আশা, আর্থারের হাত ধরে পাক ক্রিকেট দল ফের হারানো গরিমা ফিরে পাবে। তবে, একইসঙ্গে, এ-ও জানিয়ে দেন, হঠাৎ করে বিশাল পরিবর্তন সম্ভব নয়। এর জন্য ধৈর্য্য ধরতে হবে।    

সেরা শিরোনাম

IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Kohli On Janmashtami: 'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
'জয় শ্রী কৃষ্ণ', নিয়মিত বৃন্দাবনে যান, এবার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট কোহলির
CAB AGM: বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
বাংলার ক্রিকেটে বেজে গেল নির্বাচনী দামামা, বিজ্ঞপ্তি জারি, সদস্যদের কী পাঠাল সিএবি?
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget