এক্সপ্লোর

ভারতীয় দলের কোচ পদে সম্ভবত থেকে যাচ্ছেন কুম্বলে

লন্ডন: অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কোট অনিল কুম্বলের মতপার্থক্যের খবর নিয়ে দেশের ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। এরইমধ্যে খবর আপাতত কোচ পদে থাকতে চলেছেন কুম্বলেই। বিসিসিআইয়ের কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না সচিব অমিতাভ চৌধুরীকে চিঠি লিখে নয়া কোচ নিয়োগ প্রক্রিয়া ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত স্থগিত রাখতে বলেছেন। কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের প্রশাসক কমিটির অনুমতির পরই নেওয়া হবে। খন্না সংবাদসংস্থাকে জানিয়েছেন, আমি সচিবকে চিঠি লিখে প্রক্রিয়া ২৬ জুন পর্যন্ত  স্থগিত রাখতে বলেছি। ওই দিন বোর্ডের সাধারণ সভার বৈঠক ডাকা হবে। ভারত টুর্নামেন্টে খেলছে। তার মধ্যে কোচ নিয়োগ প্রক্রিয়া চালু রাখা ঠিক নয়। আইপিএল সভাপতি রাজীব শুক্লও বলেছেন, তড়িঘড়ি কোচ নিযুক্তি ঠিক হবে না। তিনি আরও বলেছেন, কার্যনির্বাহী সভাপতি সিনিয়র সদস্যদের সঙ্গে কথা বলেছেন। সবাই চাইছেন, বিষয়টি ২৬ জুন মুম্বইয়ের এসজিএমে আলোচিত হোক। ততদিন পর্যন্ত প্রক্রিয়া স্থগিত থাকুক। বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিভিএস লক্ষ্মণ চান, কুম্বলেই মুখ্য কোচ হিসেবে থাকুন। জানা গেছে, তাঁরা কিংবদন্তী লেগ স্পিনারকে পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে নয়। উল্লেখ্য, সৌরভদের কমিটিই টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর জায়গায় কুম্বলেকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল। অধিনায়কের সিদ্ধান্ত মতো কোচ নিয়োগে বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ এক কর্তা ছাড়া অন্য কোনও আধিকারিকেরই মত নেই । জানা গেছে, পরামর্শদাতা কমিটিকে সাহায্য করবেন সিইও রাহুল জোহরি। কোচ নির্বাচনের জন্য ইন্টারভিউ নেওয়া হবে, না কুম্বলের সঙ্গে চুক্তির পুনর্নবীকরণ করা হবে, তা ঠিক করবে কমিটিই। বোর্ডের কার্যনির্বাহী সভাপতি বলেছেন, অনিল কুম্বলেকেই রেখে দেওয়া হোক বা নতুন কোচ নিয়োগ হোক, এবার কোচের কার্যকালের মেয়াদ হবে ২০১৯-এর বিশ্বকাপ পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget