এক্সপ্লোর

ECB on England Players: মাত্র ১৫ বছর বয়সে বর্ণবিদ্বেষী ট্যুইট! ফের বিতর্ক ইংল্যান্ড ক্রিকেটে

রবিনসনের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের বর্ণবিদ্বেষী ট্যুইট করার অভিযোগ উঠল এক ইংরেজ ক্রিকেটারের বিরুদ্ধে। তবে বলা হচ্ছে, ট্যুইটগুলি করার সময় অভিযুক্তের বয়স ছিল ১৬ বছরের কম। যে কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি।

লন্ডন: অলি রবিনসনের বহুদিন আগে করা বিতর্কিত ট্যুইট ঘিরে তোলপাড় ইংল্যান্ড ক্রিকেট। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নজরকাড়া অভিষেকের পরেও যে কারণে তাঁকে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখছে ইসিবি। আর সেই রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের বর্ণবিদ্বেষী ট্যুইট করার অভিযোগ উঠল এক ইংরেজ ক্রিকেটারের বিরুদ্ধে। তবে বলা হচ্ছে, ট্যুইটগুলি করার সময় অভিযুক্তের বয়স ছিল ১৬ বছরের কম। যে কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি।  

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীনই ফের বিতর্কবিদ্ধ ইংল্যান্ডের ক্রিকেট। ব্রিটেনের এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বর্ণবিদ্বেষী ট্যুইট করার অভিযোগ উঠেছে এক ইংরেজ ক্রিকেটারের বিরুদ্ধে। অলি রবিনসনকে ইতিমধ্যেই নির্বাসনে পাঠিয়েছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। তারপর ফের একই ঘটনা ঘিরে তোলপাড় বিলেত।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে ইংরেজ ক্রিকেটারের পরিচয় প্রকাশ না করলেও তাঁর ট্যুইটটি প্রকাশ্যে এসেছে। সেখানে বেশ কিছু বর্ণবিদ্বেষী কথা লেখা রয়েছে। বলা হয়েছে, এই ট্যুইট করার সময় ওই ক্রিকেটারের বয়স ছিল ১৫ বছর। ইংল্যান্ডের অন্য একটি সংবাদপত্রের দাবি, তারা ক্রিকেটারটির পরিচয় জানে। কিন্তু ট্যুইট করার সময় ক্রিকেটারটি নাবালক থাকার কারণে তাঁর পরিচয় সামনে আনা হচ্ছে না। তবে সেই সংবাদমাধ্যম জানিয়েছে, ইংল্যান্ডের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। ইসিবি সেই ক্রিকেটারের পরিচয় সামনে আনে কি না সেই দিকে নজর রয়েছে বিশ্ব ক্রিকেটের।

রবিনসনের বিতর্কিত ট্যুইট নিয়ে এখনও সরগরম বিশ্বক্রিকেট। ঐতিহাসিক লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। আর ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকেই অলি রবিনসন নজর কেড়ে নিয়েছিলেন বল হাতে। নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছিলেন। কিউয়িদের দ্বিতীয় ইনিংসে তাঁর শিকারের ঝুলিতে তিন উইকেট। সব মিলিয়ে অভিষেক ম্যাচে ৭ উইকেট। তবু বড়সড় শাস্তি পেয়েছেন রবিনসন। নির্বাসন তো হয়েছেই, হয়তো মোটা অঙ্কের জরিমানাও গুনতে হতে পারে ইংরেজ পেসারকে।

যার নেপথ্যে কোনও ক্রিকেটীয় কারণ নেই। আচমকাই রবিনসনের পুরোনো কিছু ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে ৮-৯ বছর আগে ১৮ বছরের রবিনসনকে একের পর এক বর্ণবিদ্বেষী ট্যুইট করতে দেখা গিয়েছে। আচমকাই বিপাকে পড়েছেন ইংরেজ পেসার। দীর্ঘদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর করা বর্ণবিদ্বেষী মন্তব্য হঠাৎই ভাইরাল হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। এবার ফের একজনের বিরুদ্ধে একইরকম অভিযোগ উঠল।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget