এক্সপ্লোর

বাউন্ডারির সংখ্যা না দেখে আরও একটি সুপার ওভার করা উচিত, মত সচিনের

সেমিফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে সচিন বলেছেন, কোনও সন্দেহ নেই, আমি ধোনিকে ওর স্বাভাবিক জায়গা পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠাতাম।

নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত সময়ে টাই হওয়ার পর সুপার ওভারেও দু’দলের রান সমান হওয়ায় যেভাবে বাউন্ডারি বেশি মারায় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, সেই নিয়ম ঠিক নয় বলেই মনে করেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে বাউন্ডারির সংখ্যা না দেখে আরও একটি সুপার ওভার করা উচিত। বিশ্বকাপ ফাইনালে যে নিয়মের ভিত্তিতে ইংল্যান্ডকে জেতানো হয়েছে, তার তীব্র সমালোচনা করেছেন রোহিত শর্মা, গৌতম গম্ভীর, যুবরাজ সিংহরা। ক্রিকেটপ্রেমীরাও আইসিসি-র উদ্দেশে তোপ দেগেছেন। এ বিষয়ে সচিন বলেছেন, ‘আমার মনে হয় বিজয়ী ঠিক করার জন্য দু’দলের মারা বাউন্ডারির সংখ্যা দেখার বদলে আরও একটি সুপার ওভার করা উচিত ছিল। শুধু বিশ্বকাপ ফাইনালই নয়, সব ম্যাচেই এই নিয়ম চালু করা উচিত। কারণ, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। ফুটবল ম্যাচ যেমন অতিরিক্ত সময়ে গড়ালে অন্য কিছু দেখা হয় না, ক্রিকেটেও তেমনই হওয়া উচিত।’ ভারতীয় দল লিগ পর্যায়ে শীর্ষে থাকার পর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর বিরাট কোহলি আইপিএল-এর ধাঁচে প্লে অফের পক্ষে সওয়াল করেন। তাঁর সুরেই সচিন বলেছেন, ‘যে দু’টি দল লিগ পর্যায়ে সবার উপরে থাকে, তাদের কথা অবশ্যই ভাবা উচিত। গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভাল খেলার জন্য তাদের অবশ্যই কিছুটা সুবিধা পাওয়া উচিত।’ সেমিফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে সচিন বলেছেন, ‘কোনও সন্দেহ নেই, আমি ধোনিকে ওর স্বাভাবিক জায়গা পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠাতাম। ভারতীয় দল যে জায়গায় ছিল এবং ওর যা অভিজ্ঞতা আছে, তাতে ওকে ইনিংস গড়তে বলা উচিত ছিল। হার্দিক (পাণ্ড্য) ৬ নম্বরে ব্যাট করতে পারত। তারপর (দীনেশ) কার্তিক সাত নম্বরে নামতে পারত।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup 2026 : 'সাত নম্বরে উইল জ্যাকসের ব্যাট করা ইংল্যান্ডের পক্ষে সত্যিকারের প্লাস পয়েন্ট', মনে করছেন গাওস্কর
'সাত নম্বরে উইল জ্যাকসের ব্যাট করা ইংল্যান্ডের পক্ষে সত্যিকারের প্লাস পয়েন্ট', মনে করছেন গাওস্কর
India vs England Match : ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে পৌঁছাবে কোন দল ? কোন নিয়মে ?
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে পৌঁছাবে কোন দল ? কোন নিয়মে ?
Zaheer Khan: ফাস্টবোলার তুলে আনতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের, জাহিরের তত্ত্বাবধানে শিবির, কারা পেলেন ডাক?
ফাস্টবোলার তুলে আনতে বিশেষ উদ্যোগ ভারতীয় বোর্ডের, জাহিরের তত্ত্বাবধানে শিবির, কারা পেলেন ডাক?
Rohit Sharma: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পছন্দের সেরা ভারত-পাক মহারণ কোনটা?
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের পছন্দের সেরা ভারত-পাক মহারণ কোনটা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget