এক্সপ্লোর

Archery World Cup: তিরন্দাজি বিশ্বকাপে কলকাতার দম্পতির দাপট

সাফল্যের আনন্দে স্ত্রী দীপিকাকে চুম্বন করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অতনু। মুহূর্তে সেটি ভাইরালও হয়।

কলকাতা: ইউরো কাপে অন্যতম ফেভারিট হিসাবে খেলছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ অফ ডেথ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছেন কিলিয়ান এমবাপেরা। ঠিক সেই সময়ই এমবাপে-করিম বেঞ্জেমাদের দেশ থেকে বড়সড় সাফল্য নিয়ে ফিরছেন ভারতীয় তিরন্দাজরা।

প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে এক ঝাঁক পদক নিয়ে ফিরছেন ভারতীয় তারকারা। শুরুটা হয়েছিল অভিষেক বর্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷ এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এল সোনার পদক ৷ ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷ সেই সঙ্গে পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও ৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী ৷

রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ভারতের মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে ছিলেন দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি ৷ মেক্সিকোকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা ৷ রবিবারই সোনা জিতেছেন তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা-অতনুর লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ ফুটবলের ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার দিন তিরন্দাজিতেও পারল না ডাচ দল। নেদারল্যান্ডসের জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷ প্রতিযোগিতায় এটি ভারতের তৃতীয় সোনা ৷

২৪ ঘণ্টা আগে, শনিবার বিশ্বকাপ স্টেজ থ্রি-র কম্পাউন্ড ইভেন্টের ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন অভিষেক বর্মা৷ শুট অফে আমেরিকার ক্রিস স্কাফকে হারিয়ে সোনা জেতেন তিনি ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপে অভিষেকের এটি দ্বিতীয় সোনা জয় ৷ অলিম্পিক্সের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের বেশ গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই সাফল্যে বাংলার দুই তারকার অবদানও মনে রাখার মতো। সাফল্যের আনন্দে স্ত্রী দীপিকাকে চুম্বন করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অতনু। মুহূর্তে সেটি ভাইরালও হয়। ৷

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget