এক্সপ্লোর

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক

Indian Cricket : বেছে নিলেন নিজের পছন্দের পাঁচ ভারতীয় বোলারকে এবং আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই জশপ্রীত বুমরা

নয়াদিল্লি : বল হাতে তিনি নিজেই একাধিক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম 'পেস-অস্ত্র' তিনি। ভারতীয় ক্রিকেটের সেই বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিং এবার বেছে নিলেন নিজের পছন্দের পাঁচ ভারতীয় বোলারকে এবং আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই জশপ্রীত বুমরা।

তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছেন ভারতের অন্যতম সেরা পেস বোলার ভুবনেশ্বর কুমার। কৃষ্ণাঙ্ক আত্রেয়ীর ইউটিউব চ্যানেলে নিজের পছন্দের তালিকা তুলে ধরেন অর্শদীপ। ভুবনেশ্বরকে শীর্ষ বাছাই বলার পিছনে তাঁর ব্যক্তিগত পক্ষপাতের কথা এবং নতুন বল নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন অর্শদীপ। 

অর্শদীপ বলেন, "ভুবি ভাই সবার উপরে আছেন কারণ তিনি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। আমি তাকে খুব পছন্দ করি, তাই এ ব্যাপারে আমার কিছুটা পক্ষপাতিত্ব রয়েছে। আমি সবার আগে ফাস্ট বোলারদের রেটিং দেব। দুই নম্বরে শামি ভাইকে রাখব। যেমনটা আপনারা জানেন, ও যে কোনও উইকেটে বল সিম করাতে পারে। ওর বোলিং চমৎকার, নিখুঁতভাবে সিম করতে পারে।" তালিকায় এই দু'জনই পেসার ছিলেন। কারণ, তিনি কুলদীপ যাদবকে তৃতীয় এবং যুজবেন্দ্র চহ্বালকে চতুর্থ স্থানে রেখেছেন। অর্শদীপ বলেন, "তালিকায় তৃতীয় স্থানে থাকবে কুলদীপ যাদব, কারণ তার দক্ষতা বেশ বিরল—ও একজন 'লেফট-আর্ম চায়নাম্যান' বোলার। এরপর আছে 'যুজি ভাই', পাঞ্জাব দলে আমরা সতীর্থ এবং তার রেকর্ডও দুর্দান্ত। প্রচুর উইকেট নিয়েছে।" পঞ্চম স্থানে রাখেন আর অশ্বিনকে।  

তালিকার একেবারে নীচে নাম রাখার জন্য অর্শদীপ ভারতের প্রাক্তন স্পিনারের কাছে মজা করে ক্ষমা চেয়ে নেন এবং বললেন যে, দেখা হলে তিনি ব্যক্তিগতভাবে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেবেন অথবা মেসেজ করে দুঃখ প্রকাশ করবেন। অর্শদীপের কথায়, "আমি আসলে অ্যাশ ভাইকে সবার শেষে রাখতে চাইনি, কিন্তু আর কোনও জায়গা ফাঁকা ছিল না, তাই তিনি পাঁচ নম্বরেই থাকছেন। ও দারুণ একজন খেলোয়াড়, তাছাড়া আইপিএলে পাঞ্জাব দলে ও-ই ছিল আমার প্রথম অধিনায়ক। দুঃখিত অ্যাশ ভাই, আমি তোমাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠাব।" তবে, বর্তমান সময়ে ভারতের হয়ে একের পর এক সাফল্য এনেছেন জোরে বোলার জশপ্রীত বুমরা। তাঁর সাফল্য অসাধারণ। তাঁর স্কিল বিশ্ববন্দিত। তাঁকে নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত চর্চা চলে। এরকম একজন ভারতীয় বোলার জায়গা করে নিতে পারেননি অর্শদীপের পছন্দের তালিকায়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget