এক্সপ্লোর

শশাঙ্ক মনোহর বিসিসিআই-এর বিরুদ্ধে কাজ করছেন, অভিযোগ অনুরাগ ঠাকুরের

গ্রেটার নয়ডা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে তীব্র আক্রমণ করলেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, তাঁকে যখন ভারতীয় বোর্ডের প্রয়োজন ছিল, সেই সময় ‘ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন’-এর মতো চলে গিয়েছিলেন শশাঙ্ক। এখন আবার তিনি বিসিসিআই-এর স্বার্থ-বিরোধী কাজ করছেন।   দলীপ ট্রফির ফাইনাল দেখতে গিয়েছেন বোর্ড সভাপতি। সেখানেই তিনি প্রাক্তন সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। অনুরাগ বলেছেন, ‘আইসিসি চেয়ারম্যানের মন্তব্যে আমি হতাশ কি না সেটা বড় কথা নয়। বোর্ডের সদস্যরা কী মনে করছেন, সভাপতি হিসেবে সেটা জানানো আমার দায়িত্ব। যখন সভাপতি হিসেবে মনোহরকে সবচেয়ে বেশি দরকার ছিল (সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের সময়) সেই সময়ই তিনি বোর্ড ছেড়ে চলে যান। ঠিক যেন অন্যদের আগেই স্বয়ং ক্যাপ্টেন ডুবন্ত জাহাজ ছেড়ে চলে গিয়েছেন।’   মনোহর নিজের স্বার্থে বোর্ড সভাপতি থাকার সময় আইসিসি-র কোনও সিদ্ধান্তের বিরোধিতা করেননি বলেও দাবি করেছেন অনুরাগ। তিনি বলেছেন, ‘যখন আইসিসি-র সংবিধান বদল করে তিনটি প্রধান দেশের ক্ষমতা অবলুপ্ত করা হয় তখন বিসিসিআই সভাপতি ছিলেন মনোহর। তাঁর উচিত ছিল অন্য দেশগুলির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্তের বিরোধিতা করা। কিন্তু তিনি আইসিসি সভাপতি হতে চাইছিলেন। তাই কোনও কথাই বলেননি।’   সম্প্রতি আইসিসি টু-টিয়ার টেস্ট ফর্ম্যাট চালু করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিসিসিআই-এর আপত্তিতে সেই প্রস্তাব ভেস্তে গিয়েছে। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত বাজেট নিয়েও প্রশ্ন তুলেছে বোর্ড।   অনুরাগ বলেছেন, আইসিসি-র সদস্য হিসেবে বিসিসিআই-এর দায়িত্ব দুর্বল দেশগুলির পাশে থাকা। সঙ্গত কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সম্প্রচারের বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। লোঢা কমিটির সুপারিশ কার্যকর করা নিয়ে তাঁরা যে সমস্যায় পড়েছেন, সেক্ষেত্রেও আইসিসি তাঁদের কোনওরকম সাহায্য করছে না বলেও দাবি করেছেন অনুরাগ।

সেরা শিরোনাম

Ranji Trophy: বৈভবদের অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, একের পর এক দুর্ঘটনায় সঙ্কটে কেরিয়ার
বৈভবদের অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ, একের পর এক দুর্ঘটনায় সঙ্কটে কেরিয়ার
Bengal vs Delhi Day 4 Lunch: সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
সুমন্তর ম্যাজিক বলে কল্যাণীতে নাটক, লাঞ্চ বিরতিতে দিল্লি এগিয়ে ১০ রানে, লড়ছেন বাদোনি
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget