এক্সপ্লোর

Ashes 2021-22 Live Streaming: আজ শুরু ঐতিহ্যের অ্যাশেজ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

Ashes 2021-22 Live Streaming: কিছুদিন আগেই যৌন কেলঙ্কারিতে জড়িয়েছিলেন টিম পেন। নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। প্যাট কামিন্সকে এরপর টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। 

ব্রিসবেন: আজ থেকে শুরু হচ্ছে ২০২১-২২ মরসুমে অ্যাশেজ (ashes)। ব্রিসবেন গাব্বায় প্রথম টেস্টে খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবারের সিরিজ অস্ট্রেলিয়ার (australia) কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই যৌন কেলঙ্কারিতে জড়িয়েছিলেন টিম পেন। চাপের মুখে নিজেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সকে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। 

ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে খেলবেন না জেমস অ্যান্ডারসন। চোট-আঘাত নয়, প্রথম টেস্টে অভিজ্ঞ ইংরেজ পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'জিমি অ্যান্ডারসন খেলার মতো জায়গায় রয়েছেন। ওর কোনও চোট নেই। কিন্তু ছয় সপ্তাহে আমাদের পাঁচটি টেস্ট খেলতে হবে। তাই ওকে এই টেস্টে বিশ্রাম দেওয়া হল। দ্বিতীয় টেস্টে ও খেলবে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। ২০১৯ সালে এজবাস্টন টেস্টে যা হয়েছিল সেটা মাথায় রেখেই আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। অ্যান্ডারসন নিজেও চাননি।' 

অস্ট্রেলিয়ার কঠোর করোনাবিধির জেরে আগে থেকেই আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বুধবার, ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মহারণ। তবে সিরিজ শুরুর আগেই ধাক্কা। করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে বাধ্য হয়েই সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটির পারথ থেকে সরানো হল। ২০১৯ সালে অ্যাশেজে বার্মিংহ্যামে প্রথম টেস্টে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ২৫১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। 

 

কবে শুরু অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট

 ৮ ডিসেম্বর, ২০২১ (বুধবার)

কোথায় অনুষ্ঠিত হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট

দ্য গাব্বা (ব্রিসবেন)

ম্যাচ কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুযায়ী আজ ভোর ৫.৩০ শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৫টায়।

কোন চ্যানেলে দেখা যাবে সরাসরি সম্প্রচার

সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে ম্যাচগুলি। খেলা দেখা যাবে সোনি সিক্স (ইংরাজি), সোনি টেন-৩ (হিন্দি), সোনি টেন-৪ (তামিল ও তেলেগু) চ্যানেলে।

কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং

সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে অনলাইন স্ট্রিমিং হবে। খেলা দেখা যাবে Jio TV-তেও।

সেরা শিরোনাম

Rohit Sharma: নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
নেতৃত্বে ফিরলেন 'হিটম্যান', আসন্ন আইপিএলে রোহিতকে অধিনায়ক ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স
IND vs NZ: 'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
'আরও ভাল করতে পারত' ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
Ankon Aich: ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
ট্রেনে-বাসে আড়াই ঘণ্টার পথ পেরিয়ে এক ওভারে ৬ ছক্কা! সোবার্স-শাস্ত্রীদের পাশে হাবড়ার তরুণ
India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget