এক্সপ্লোর

Ashes 2021: আজ আর ২২ রান করলেই সচিনের অনন্য রেকর্ড ভেঙে দেবেন জো রুট

Ashes 2021: রুট (joe root) টপকে গিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও ক্রিকেটার মাইকেল ভনকে (Michael Vaughan)। ইংল্যান্ডের হয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে এতদিন শীর্ষে ছিলেন ভন।

ব্রিসবেন: গাব্বায় নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আর মাত্র ২২ রান করলেই সচিন তেন্ডুলকরের (sachin tendukar) অনন্য রেকর্ড ভেঙে ফেলবেন ইংল্যান্ড অধিনায়ক। অ্যাশেজের (ashes) প্রথম টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৫৮ বলে ৮৬ রানে অপরাজিত রয়েছেন ব্রিটিশ অধিনায়ক। চতুর্থ দিন আর ২২ রান করলেই সচিন তেন্ডুলকরের এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ১৫৬২ রানের রেকর্ড টপকে যাবেন রুট (joe root)। ২০১০ সালে এই রেকর্ড গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। রিকি পন্টিংয়ের ২০০৫ সালে করা এক ক্যালেন্ডার বর্ষে করা ১৫৪৪ রানের রেকর্ড টপকে তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছিলেন সচিন। এবার সচিনকে টপকে সেই স্থান অর্জন করার সুযোগ ইংল্যান্ড অধিনায়কের সামনে। তালিকায় এর আগে রয়েছেন মহম্মদ ইউসুফ (১৭৮৮), ভিভ রিচার্ডস (১৭১০), গ্রেম স্মিথ (১৬৫৬), মাইকেল ক্লার্ক (১৫৯৫)।

গাব্বায় তৃতীয় দিনে ৮৬ করার পথে রুট টপকে গিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও ক্রিকেটার মাইকেল ভনকে। ইংল্যান্ডের হয়ে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে এতদিন শীর্ষে ছিলেন ভন। ২৫ ইনিংসে চলতি বর্ষে ১৫৪১ রান করেছেন রুট এখনও পর্যন্ত। গড় ৬৭। 

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ১৪৭। জবাবে অস্ট্রেলিয়া ট্রাভিস হেডের ১৫২ ও ওয়ার্নারের ৯৪ রানর সুবাদে ৪২৫ রান বোর্ডে তুলে নেয়। ২৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড।

কিন্তু দ্বিতীয় ইনিংসেও ২ ইংল্যান্ড ওপেনার হাসিব হামিদ ও ররি বার্নস দুজনেই ব্যর্থ হন। প্রথম জন এদিন ২৭ রান করে স্টার্কের বলে আউট হয়ে ফিরে যান। স্টার্কের বলে আউট হন তিনি। দ্বিতীয় জন ১৩ রান করে কামিন্সর বলে আউট হন। তবে এরপরই জো রুট ও ডেভিড মালান মিলে দলের স্কোর বোর্ড সচল রাখার কাজ শুরু করেন। রুট ১৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত দিনের শেষে নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। সমসংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে ১৭৭ বলে ৮০ রানের ইনিংস খেলেন ডেভিড মালান। তৃতীয় দিনের শেষে যখন মাঠ ছাড়ছেন ২ জন, তখন ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে নিয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: "ভেবেছিলাম আর কখনও টেস্ট খেলতে পারব না", গাব্বায় অর্ধশতরান হাঁকিয়ে কী বললেন মালান?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget