এক্সপ্লোর

Asia Cup 2022: পাকিস্তান ম্যাচে ক্যাচ ফেলে ট্রোলের শিকার ছেলে, সমালোচনার মাঝেই মুখে খুললেন অর্শদীপের বাবা মা

Arshdeep Singh: পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে আসিফ আলির সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন অর্শদীপ সিংহ। আসিফ জীবনদান পেয়ে ১৬ রানের ছোট্ট ইনিংসে পাকিস্তানের জয় সুনিশ্চিত করেন।

নয়াদিল্লি: চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এক সহজ ক্যাচ ফেলে দেন। জীবনদান পেয়ে আসিফ আলি ১৬ রানের আগ্রাসী ইনিংসে পাকিস্তানের জয় সুনিশ্চিত করেন। এর পরেই ক্যাচ ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার শিকার হন অর্শদীপ সিংহ। 

অর্শদীপের বাবা-মায়ের মতামত

কটূক্তি থেকে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা, বাদ যায়নি কিছুই। এমন ব্যবহার যে কাউকেই গভীরভাবে আঘাত করতে পারে। তবে অর্শদীপের পরিবার গোটা ঘটনার মধ্যে থেকেই ইতিবাচক দিক খুঁজে বের করার পক্ষে। তাঁর বাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'ভারত-পাকিস্তানের ম্যাচে সবসময়ই টানটান উত্তেজনা থাকে। দুই দেশের সমর্থকরা কেউই চায় না তাদের দল এই ম্যাচ হারুক। তবে দিনের শেষে একটি দলই তো ম্যাচ জিততে পারে। যে দল হারে, সেই দলে অবশ্যই কিছু না কিছু না ত্রুটি থাকে। যেহেতু এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে এত আবেগ, উন্মাদনা কাজ করে, তাই হারলে অনেক সময়ই অনেকে অনেক কিছু বলে ফেলে। তা আমরা বেশি গায়ে মাখছি না। এটাকে ইতিবাচক হিসাবেই নিচ্ছি।'

অর্শদীপের মায়ের গলায়ও প্রায় একই সুর। 'প্রথম দুই ম্যাচে তো ভালই খেলেছিল। তৃতীয় ম্যাচেও ঠিকঠাকই খেলছিল। কিন্তু দিনের শেষে একটা ছোট্ট ভুল করেছে। সেটা তো যে কেউই করতে পারে। লোকে তো কথা বলবেই। কিন্তু কেউ যদি ওকে (অর্শদীপ) রেগে গিয়ে কিছু বলে, তাহলে তো এটা মানতেই হবে যে ওরা ওকে ভালওবাসে। এমনি এমনি তো কেউ কাউকে কিছু বলে না। দেখা যাক সামনে কী হয়।' মতামত ভারতীয় তরুণ ফাস্ট বোলারের মায়ের। প্রসঙ্গত, অর্শদীপের পাশে যে গোটা ভারতীয় দল রয়েছে, তা ম্যাচের পরেই কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন বিরাট কোহলি।

অর্শদীপের পাশে বিরাট

প্রাক্তন ভারতীয় অধিনায়ক ম্য়াচ শেষে বলেন, ''এমন চাপের মুহূর্তে যে কেউ ভুল করতে পারে। এটা একটা বড় ম্যাচ। আর পরিস্থিতি ভীষণ কঠিন ছিল। সিনিয়র প্লেয়াররা তোমার কাছে আসবে, তোমার পাশে থাকবে, তোমাকে তাঁদের থেকে শিখতে হবে। পরবর্তীতে যখন ফের সুযোগ আসবে, তখন যাতে এই গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তুমি ধরতে পার।' আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে অর্শদীপ ঘুরিয়ে দাঁড়িয়ে সমালোচকদের যোগ্য জবাব দিতে পারেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন: ফাইনালে পৌঁছতে হলে হারাতেই হবে শ্রীলঙ্কাকে, দলে কী কী বদল করতে পারে ভারত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget