এক্সপ্লোর

IND vs SL Asia Cup: ফাইনালে পৌঁছতে হলে হারাতেই হবে শ্রীলঙ্কাকে, দলে কী কী বদল করতে পারে ভারত?

IND vs SL: সম্ভাব্য দুই বদল করেই আজ লঙ্কাবধের উদ্দেশ্যে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া। তবে সবথেকে বড় প্রশ্ন হল পন্থ না কার্তিক, প্রথম একাদশে উইকেটকিপার হিসাবে কে সুযোগ পেতে চলেছেন।

দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল (IND vs SL Super 4)। রবিবার, ৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সুপার ফোরের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। এই হারের ফলে এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়েছে রোহিত শর্মাদের। নিজেদের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে ভারতকে। তাই কার্যত মরণ বাঁচন ম্যাচে আজ দুবাইয়ে মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এমন এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল ঘটতে পারে।

একাদশে অক্ষরের সুযোগ 

রবীন্দ্র জাডেজা না থাকায় গত ম্যাচে বাধ্য হয়েই ভারতীয় দলে বেশ কিছু রদবদল করতে হয়েছিল। জাডেজার অনুপস্থিতিতে দীপক হুডাকে দলে সুযোগ দেওয়া হলেও, তিনি এক ওভারও বল করেননি। ব্যাট হাতেও আহামরি পারফর্ম করতে পারেননি হুডা। তাই তিনি সম্ভবত এই ম্যাচে বাদ পড়বেন। জাডেজার বদলি হিসাবে দলে ডাক পাওয়া অক্ষর পটেল (Axar Patel) দলে সুযোগ পেতে পারেন। তাঁর বাঁ-হাতি স্পিন বোলিং দলের আক্রমণে বৈচিত্র আনবে। তাই এই ম্যাচে তাঁর দলে সুযোগ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।

অক্ষর সুযোগ পেলে আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলা দুই লেগ স্পিনারের একজনকে সম্ভবত বাইরে বসতে হবে। সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইয়ের মধ্যে একজনই একাদশে সুযোগ পাবেন। বিষ্ণোই আগের ম্যাচে বেশি ভাল বল করলেও, সম্ভবত অভিজ্ঞতাই প্রাধান্য পেতে চলেছে। তাই চাহালই একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে। এই স্পিন যুগলের একজনের বদলে দলে আসবেন এক ফাস্ট বোলার। গত ম্যাচে তৃতীয় পেসারের অভাব ভালই টের পেয়েছিল ভারত। হার্দিক পাণ্ড্য তৃতীয় পেসার হিসাবে চার ওভার বল করলেও, প্রচুর রান খরচ করেছেন তিনি।

পন্থ না কার্তিক?

অবশ্য খানিকটা বাধ্য হয়েই হার্দিককে তৃতীয় ফাস্ট বোলারের ভূমিকা পালন করতে হয়েছিল। কারণ আবেশ খান গত ম্যাচের জন্য চোটের কারণে উপলব্ধ ছিলেন না। তবে তিনি তাঁর হালকা চোট সারিয়ে মাঠে ফিরবেন বলে আশা করাই। তাই দলে তিনি সুযোগ পেতে পারেন। আগের ম্যাচে বাড়তি ব্যাটার হিসাবে হুডা সুযোগ পাওয়ায় দীনেশ কার্তিককে বাইরে বসতে হয়েছিল। এই ম্যাচেই কার্তিক ও ঋষভ পন্থের মধ্যে একজনই খেলবেন। এই বিষয়ে আগে থেকে বলাটা বেশ কঠিন। দুইজনের যে কেউই আজ ভারতের হয়ে খেলতে পারেন। তবে পন্থকে আরেকটা সুযোগ দিয়ে পরখ করে দেখে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য দুই বদল করেই আজ লঙ্কাবধের উদ্দেশ্যে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: মরণ বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন খেলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
India vs Bangldesh: বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই
বাংলাদেশ সফরে কি আদৌ যাবেন গিলরা? কেন্দ্রকে চিঠি পাঠাতে চলেছে বিসিসিআই

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget