এক্সপ্লোর

Asia Cup 2022: এক ওভারে ঘুরে যাবে ম্যাচের রং! কারা হতে পারেন ভারতের 'এক্স ফ্যাক্টর'?

Team India: এশিয়া কাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন কারা?

দুবাই: এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে আর মাত্র একদিন বাকি। টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হচ্ছে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধে ম্যাচ দিয়ে।

করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যেতে পারেননি। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ। বুধবার দুবাইয়ে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন লক্ষ্মণ। বৃহস্পতিবার থেকে তাঁর তত্ত্বাবধানে শুরু হয়ে গেল ভারতীয় দলের প্রস্তুতি।

এশিয়া কাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সূর্যকুমার যাদব। যাঁকে বিশ্বক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে। প্র্যাক্টিসে সকলের মধ্যমণি ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুল। তিন তারকাই নেটে বাড়তি সময় ব্যাটিং অনুশীলন করলেন।

অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। আইপিএল থেকে দুরন্ত ছন্দে। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এশিয়া কাপে এক্স ফ্যাক্টর হতে পারেন দীনেশ কার্তিক। কয়েক ওভারে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ডিকে ছন্দে থাকলে যে কোনও পরিস্থিতিতে অ্যাডভ্যান্টেজ ভারত।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

সকলের নজর থাকবে ঋষভ পন্থের দিকেও। যে কোনও বোলিং আক্রমণের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন। নবাগত আবেশ খান বল হাতে প্রয়োজনীয় সময় উইকেট তুলে দলকে দিতে পারেন স্বস্তি। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে মনে করা হয় টি-টোয়েন্টি স্পেশালিস্ট। প্রতিপক্ষ ব্যাটিংয়ের কোমর ভাঙতে সেরা বাজি। কারা শেষ পর্যন্ত ভারতের তুরুপের তাস হয়ে উঠবেন, দেখার অপেক্ষায় দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

আরও পড়ুন: এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য বিজেতার নাম জানিয়ে দিলেন শেন ওয়াটসন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget