এক্সপ্লোর

IND vs SL: আজ এশিয়া কাপের সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা মহারণ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

Asia Cup 2023: নিজেদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ে খেলতে নামবে তারা। এর আগে সুপার ফোরে একটি ম্যাচ জিতে রয়েছে দাসুন শনাকার দলও। বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল তারা। 

কলম্বো: এশিয়া কাপের (Asia Cup Super 4) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে আজ ভারতীয় দল। (Indian Cricket Team) গতকাল পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। ২২৮ রানের বিশাল ব্য়বধানে বাবর আজমদের হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আজ ফের একবার ২২ গজে নামতে চলেছেন বিরাটরা। এবার সামনে লঙ্কা শিবির। নিজেদের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সুপার ফোরের লড়াইয়ে খেলতে নামবে তারা। এর আগে সুপার ফোরে একটি ম্যাচ জিতে রয়েছে দাসুন শনাকার দলও। বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল তারা। ২ টো দলের কাছেই সুযোগ থাকছে আজকের ম্য়াচ জিতে ফাইনালের টিকিট মোটামুটি পাকা করতে। (India vs Sri Lanka) 

কাদের ম্যাচ?

আগামীকাল ১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ

খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ?

খেলাটি শুরু হবে বিকেল ৩ থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন স্ট্রিমিং

ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার

বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য হিসেবে ভারতীয় দলের কাছে এশিয়া কাপ একটা বড় মঞ্চ। এখনও পর্যন্ত দলের ক্রিকেটারদের পারফরম্যান্স গ্রাফও বেশ ভাল। রানে ফিরেছেন রোহিত, গিল। শতরান পেয়েছেন চোট সারিয়ে ফেরা কে এল রাহুল। ধারাবাহিক রান করছেন বিরাট কোহলিও। স্পিনারদের মধ্যে গতকালই ৫ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তবে আবহাওয়া এবারের টুর্নামেন্টে ভারতের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গিয়েছিল। সুপার ফোরে গতকাল রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। কিন্তু এর ফলে টানা তিনদিন মাঠে নামতে হচ্ছে ভারতকে। এই পরিস্থিতিতে ছেলেরা ফর্মে থাকলেও আজকের ম্য়াচে ক্লান্তি একটা ইস্যু হতে পারে।

গতকাল ম্য়াচে জয়ের পর বিরাট কোহলিও সেই বিষয় সম্পর্কে জানিয়েছিলেন। আর্দ্রতা অত্যাধিক কলম্বোতে এখন। তার মধ্য়ে গতকাল প্রায় ২৫ ওভার ব্যাটিং করার পর ৩২ ওভার ফিল্ডিংও করতে হয়েছে কোহলি ও রাহুলকে। গতকাল ম্য়াচের সেরার পুরস্কার নিয়ে কোহলি বলেছিলেন, ''আমার ১৫ বছরের কেরিয়ারে এই প্রথম ওডিআই ম্যাচ খেলার পর ফের নামতে হচ্ছে। তবে কোনও রকম সমস্যা হবে না। কারণ আমরা প্রত্যেককেই টেস্ট ক্রিকেটার। আমরা সৌভাগ্যবান টেস্ট ক্রিকেটার হয়ে, তাই জানি কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। এছাড়াও আমি এই স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget